কুমিল্লায় গত পাঁচ বছরে চিকিৎসা করে ১৭০ জন কুষ্ঠ রোগী সুস্থ হয়েছেন। এ ছাড়া বর্তমানে ৩৬ জন কুষ্ঠ রোগীর চিকিৎসা চলছে। তাঁদের হোমনা উপজেলায় এ রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। তারপরে রয়েছে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোটে।
গতকাল বুধবার কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে কুষ্ঠ বিষয়ে সেমিনারের এ তথ্য জানা গেছে। সেমিনারে বক্তার বলেন, কুষ্ঠ রোগের ভাইরাসে অনেকে আক্রান্ত হয়ে থাকেন। এটা দীর্ঘ দিন শরীরের থাকে। ধীরে ধীরে তা প্রকাশ পায়। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাঁদের এতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। আক্রান্তের মধ্যে ৯০ শতাংশই দারিদ্র্য শ্রেণির লোক। কারণ তাঁদের পুষ্টিহীনতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
এ ছাড়া কুষ্ঠ রোগ নিয়ে এখনোও মানুষের মধ্যে কুসংস্কার কাজ করে। মানুষ মনে করে এটা সৃষ্টিকর্তার গজব। আজ প্রমাণ হলো এটা জীবাণু ধারা হয়। বিভিন্ন রোগের বেলায় তেমন একটা ভয় না পেলেও কুষ্ঠ রোগের কথা বললে মানুষ এখনো আঁতকে উঠে। এ বিষয়টি নিয়ে আমাদের সচেতন হতে হবে। নিয়মিত চিকিৎসা নিলে কুষ্ঠ রোগ ভালো হয়। কুষ্ঠরোগীর সামাজিক মর্যাদায় সবার ঐক্যবদ্ধ হতে হবে।
আন্তর্জাতিক কুষ্ঠ মিশন বাংলাদেশের আয়োজনে সেমিনারের উদ্বোধন করেন কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নিতীশ সাহা। মূল আলোচক ছিলেন আন্তর্জাতিক কুষ্ঠ মিশন কুমিল্লা শাখার প্রযুক্তিগত সহায়তা কর্মকর্তা অ্যান্থনি কুইয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা সনেট বৈরাগী, কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের অনুষ্ঠান ব্যবস্থাপক কামরুজ্জামান প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫