শুরুটা হয়েছিল ‘কাহানি’ দিয়ে, আর এখন বলিউডে নিয়ম করেই মুক্তি পাচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা-সিরিজ। গত বছর ‘আরণ্যক’, গত মাসে ‘মিথ্যা’ ও গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘যুগাদিস্তান’ হিন্দি সিরিজ। পরমব্রতর একটা আক্ষেপ হতেই পারে, বলিউডের দীর্ঘ ক্যারিয়ারে কেন্দ্রীয় চরিত্রে বেশি অভিনয় করতে পারেননি। তাই এবার অন্য পথে হাঁটতে চাইছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘হিন্দি সিনেমায় সব সময় আমাকে একজন ভদ্র, নিরীহ, ভালো মানুষ হিসেবে দেখানো হয়। চরিত্রগুলো আলাদা হলেও একজন ওরকম মানুষকেই পোর্ট্রেট করা হয়, যাঁর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে কাঁদা যায়।’ তাই তো গত কয়েক মাসে তিনটি প্রজেক্ট না করে দিয়েছেন। তবে ‘মিথ্যা’ ওয়েব সিরিজের মতো হলে ক্ষতি নেই। তিনি বলেন, ‘এই সিরিজটায় আমি যে চরিত্রে অভিনয় করছি, মানে নীল অধিকারী, সেখানে একটা ধূসর বিষয় রয়েছে। ওরকম মিস্টার ডিপেনডেবল টাইপের না।’
বলিউডে অভিনয়ের ক্ষেত্রে আরও এক জায়গায় আটকে আছেন পরম। সব সিনেমাই নায়িকাকেন্দ্রিক। ১০ বছর আগে ‘কাহানি’ সিনেমায় পরম ছিলেন বিদ্যা বালানের সহযোগী শিল্পী। যদিও পরমব্রত বলছেন নায়িকার ‘ছায়াসঙ্গী’। তার পর থেকে ‘পরি’, ‘বুলবুল’, ‘আরণ্যক’, ‘মিথ্যা’— একের পর এক নারীপ্রধান গল্পে ছায়াসঙ্গী হিসেবেই পাওয়া গেছে তাঁকে।
পরম এখন নতুন সিনেমার কাজ করছেন। সিনেমায় তিনি তাপসী পান্নুর সহশিল্পী। মুক্তির অপেক্ষায় ‘চাকদাহ এক্সপ্রেস’, সেখানে মূল চরিত্রে আনুশকা। পরমব্রত বলেন, ‘এত দিন পুরুষশাসিত সমাজের প্রতিফলন ছিল বড় পর্দায়ও। সম্ভবত ‘কাহানি’ পথপ্রদর্শক। এই সিনেমা বলিউডে মোড় ঘুরিয়েছে। এই সিনেমার হাত ধরেই পুরুষ সম্ভবত নারীর প্রথম ছায়াসঙ্গী। এই ধরনের চরিত্রে এতটাই আন্তরিকভাবে মিশেছি যে বলিউডে আমার আলাদা পরিচয় হয়েছে। তাতে আমি খুশিও।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫