রাইলি নামের এক ছোট্ট মেয়ের গল্প নিয়ে ২০১৫ সালে মুক্তি পায় অ্যানিমেশন সিনেমা ‘ইনসাইড আউট’। ডিজনি ও পিক্সারের এ সিনেমা তৈরি হয়েছিল ১৭৫ মিলিয়নে, ব্যবসা করে ৮৫০ মিলিয়নের বেশি। ৯ বছরের মাথায় গত ১৪ জুন বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এর সিক্যুয়েল ‘ইনসাইড আউট টু’। শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে রাইলির এই নতুন গল্প।
দুই শ মিলিয়নে তৈরি সিনেমাটি মাত্র ১৯ দিনে আয় করেছে ১ বিলিয়ন ডলার। হলিউডের অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এটিই দ্রুততম বিলিয়নের রেকর্ড। এর আগে এ রেকর্ডের মালিক ছিল ‘ফ্রোজেন টু’, ২৫ দিনে ১ বিলিয়ন ঘরে তুলেছিল সিনেমাটি।
হলিউড রিপোর্টার জানিয়েছে, শুধু উত্তর আমেরিকার বাজারে ইনসাইড আউট টু ব্যবসা করেছে ২৬৯ দশমিক ৩ মিলিয়ন ডলার। উত্তর আমেরিকা বাদে সারা বিশ্বে আয় করেছে ৫৪৫ দশমিক ৫ মিলিয়ন। সব মিলিয়ে বক্স অফিসে মাত্র ১৯ দিনে ঘরে তুলেছে ১ মিলিয়ন ডলারের বেশি। অভাবনীয় সাফল্য এসেছে ভারত থেকেও (১০১ দশমিক ৪৮ কোটি রুপি)।
হলিউডে এটিই এ বছরের প্রথম বিলিয়ন। এর আগে গত বছর এ সাফল্যের অধিকারী হয়েছিল মার্গো রবি অভিনীত ‘বার্বি’। ইনসাইড আউট টুর এই সাফল্য নিয়ে ডিজনির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট টনি চেম্বারস বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে এই মাইলফলক ছুঁতে পেরে আমরা রোমাঞ্চিত। এটি আবার প্রমাণ করল, ভালো সিনেমা দেখার জন্য দর্শক সব সময়ই আগ্রহী।’
কেসলি মান পরিচালিত ইনসাইড আউট টুর গল্পে দেখানো হয়েছে, ছোট্ট রাইলি এখন কিশোরী। সম্প্রতি পালন করা হয়েছে তার ১৩তম জন্মদিন। বদলেছে তার সঙ্গে থাকা পাঁচ ধরনের আবেগও। আনন্দ, দুঃখ, রাগ, ভয় ও বিতৃষ্ণা—এই অনুভূতিগুলো বিভিন্ন চরিত্র হয়ে আসে তার সামনে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৫ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫