প্রায় সময় বলিউড তারকাদের পার্টিতে মজে থাকতে দেখা যায়। উদ্দাম পার্টির কারণে অনেক সময় সমালোচনার মুখেও পড়েন তাঁরা। তবে এ ক্ষেত্রে অনেকটাই ব্যতিক্রম আনুশকা শর্মা। তিনি একেবারেই পার্টি পারসন নন, বরং নিজের মতো একা থাকতেই ভালোবাসেন। পার্টিতে যাওয়ার বদলে বন্ধুদের ডেকে বাড়িতেই আড্ডা দিতে পছন্দ করেন।
একবার তাঁকে দাওয়াত করে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল দম্পতি। ঘটনার স্মৃতিচারণা করে আনুশকা বলেন, ‘ক্যাটরিনা ও ভিকি আমাদের নিমন্ত্রণ করেছিল। কিন্তু আমরা সন্ধ্যা ৬টায় ডিনার করে সাড়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়ি। তাই আমি বলেছিলাম, তোমাদের জন্য আমরা নাহয় ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ডিনার করব। কিন্তু জলদি বেরিয়ে যাব।’
এমন কথা শুনে ক্যাটরিনা মজা করে বলেন, ঠিক আছে স্ন্যাকস খেয়ো। কিন্তু শেষ পর্যন্ত আনুশকার বেঁধে দেওয়া সময়েই ডিনার করেছিলেন তাঁরা। প্রথমে মজার ছলে নিলেও পরে আনুশকার নিয়মানুবর্তিতার বিষয়টি বুঝতে পেরেছিলেন ক্যাটরিনা। এর পর থেকে আনুশকাকে পার্টিতে নিমন্ত্রণ জানান না ক্যাটরিনা। শুধু ক্যাটরিনাই নয়, পার্টি নিয়ে আনুশকার এমন অস্বস্তির কথা শাহরুখ খানও জানেন। তাই বলিউড কিং তাঁকে কখনোই পার্টিতে আসতে জোর করেন না।
শিগগির মুক্তি পাবে আনুশকা অভিনীত সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’। ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। মা হওয়ার পর এটাই আনুশকার প্রথম সিনেমা। ৬৫ দিন ধরে ছয়টি শহরে হয়েছে এই সিনেমার শুটিং। নিজেকে ঝুলন গোস্বামী বানাতে অনেক পরিশ্রম করতে হয়েছে আনুশকাকে। এ সময় ঠিকমতো সময় দিতে পারেননি মেয়েকে, পরিবারকে। দীর্ঘদিন পর কাজে ফিরলেও ভবিষ্যতে তাঁর সন্তানই প্রাধান্য পাবে বলে জানান আনুশকা। পরিবারকে সময় দিয়ে সুযোগ থাকলে কাজ করবেন যদি ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার মতো চরিত্র পান তবেই।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫