আগৈলঝাড়া উপজেলায় কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুত করা হয়েছে প্রায় ৫৫ মণ ওজনের ষাঁড় টাইগারকে। বিশাল আকৃতির এই গরুটির দাম হাঁকাচ্ছেন মালিক ৩৫ লাখ টাকা।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু মোটাতাজাকরণ চলছে উপজেলার বিভিন্ন খামারে। এসব পশুর মধ্যে অন্যতম চার বছর বয়সী বিশালাকৃতির ষাঁড় টাইগার। উচ্চতায় সাড়ে ৬ ফুট। টাইগারকে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের শামীম সিকদারের খামারে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বাজারের অবস্থা বিবেচনা করে চাহিদার কাছাকাছি এলেই গরুটি বিক্রি করবেন বলে জানান খামারি শামীম। তাঁর খামারে বর্তমানে ২০৬টি বিভিন্ন আকারের ছোট-বড় দেশি ষাঁড় রয়েছে। খামার থেকে নিয়মিত বিভিন্ন স্থানের লোকজন ছোট-বড় ষাঁড় কিনে নিচ্ছেন। বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীরা আসছেন টাইগারকে দেখতে।
শামীম সিকদার জানান, চার বছর আগে চিটাগাং সিন্ধি ও হোলস্টেইন ফ্রিজিয়ান গরুর প্রজননে জন্ম টাইগারের। তবে বিশাল আকারের ষাঁড়টি বিক্রির ব্যাপারে দুশ্চিন্তায় পড়ে গেছেন শামীম। কারণ, এত বড় গরু এই এলাকায় বিক্রি করা মুশকিল। তিনি নিজেই প্রতিদিন টাইগারের গোসল করা থেকে শুরু করে সবকিছু দেখভাল করেন। টাইগার সম্পূর্ণ দেশীয় খাবার খায়। বর্তমানে প্রতিদিন আড়াই কেজি গুড়, ৫ কেজি ভুসি, ২ কেজি ডালের ভুসি, ২ কেজি ধানের কুড়া, ১ কেজি ভুট্টার গুঁড়া, ২ কেজি গমের ভুসি, ৫ কেজি তিলের খৈল, ১০ কেজি চালের গুঁড়া, ঘাস এবং ২ কেজি খুদের ভাত খায়।
শামীম সিকদার আরও জানান, মহামারি করোনা বর্তমানে আবার বৃদ্ধি পাওয়ায় হাট-বাজারে ষাঁড়টি বিক্রির জন্য না নিয়ে খামারেই বেচতে চান। আর বাড়িতে বসে বিক্রি করতে না পারলে কোরবানির হাটে ঢাকায় নিয়ে যেতে চান তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার বলেন, ‘আমাদের প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে একেবারেই প্রাকৃতিক ও নির্ভেজাল পদ্ধতিতে অনেকেই গরু লালনপালন করেছেন বিভিন্ন খামারি। এখন সবচেয়ে বড় সমস্যা হলো, এ ধরনের ষাঁড় বা দামি গরু সাধারণত ঢাকাসহ বাইরের ক্রেতাদের বেশি আকৃষ্ট করে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫