
আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যানসার, কিডনি ও হৃদ্রোগ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভাগীয় পর্যায়ে নির্মিতব্য এই সমন্বিত ইউনিটের মধ্যে ক্যানসারের জন্য ১১৫ টি, কিডনির জন্য ১৬৫টি এবং হৃদ্রোগ চিকিৎসার জন্য ১৮০টি শয্যা থাকবে। ৮ বিভাগ মিলে সর্বমোট তিন হাজার ৬৮০টি শয্যা থাকবে এবং এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৮৮ কোটি টাকা। এই প্রকল্প বাস্তবায়নের ফলে তৃণমূল পর্যায়ে অসংক্রামক রোগের চিকিৎসা সহজলভ্য হবে, বিদেশে চিকিৎসা গ্রহণের প্রবণতা কমবে এবং বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে।
খুলনা প্রান্তে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর পক্ষে ফলক উন্মোচন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা, খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদি নেওয়াজ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএমএ ও স্বাচিবের সদস্যরা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫