ভারত থেকে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম কেনার চুক্তি চূড়ান্ত করার পর এবার এস-৭০ আই ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার দিকে নজর দিয়েছে ফিলিপাইন। পোল্যান্ডভিত্তিক সিকোর্সকি এয়ারক্রাফটের পিজেডএল মিয়েলেক থেকে ৩২টি হেলিকপ্টার কিনবে দেশটি। গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা।
তবে এখনই চূড়ান্ত চুক্তি হয়নি, খসড়া করা হয়েছে। ২০২৩ সালে এর আওতায় প্রথম চালানে ৫টি হেলিকপ্টার পাবে ফিলিপাইন। ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে সব কটি।
এর আগে গত পরশু ভারত থেকে ক্ষেপণাস্ত্র সরঞ্জাম কেনার জন্য সাড়ে ৩৭ কোটি ডলারের একটি চুক্তি চূড়ান্ত করে ফিলিপাইন। উপকূলভিত্তিক জাহাজবিরোধী এসব ক্ষেপণাস্ত্র সরঞ্জামের সরবরাহ শিগগির শুরু হবে। এই চুক্তির অধীন ভারতের সামরিক সরঞ্জাম নির্মাণকারী প্রতিষ্ঠান ‘ব্রাহ্মোস অ্যারোস্পেস প্রাইভেট লিমিটেড’ যাবতীয় সরঞ্জাম সরবরাহ করবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫