ভারতের পুনেতে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস বেস্ট ফিল্মমেকার অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন বাংলাদেশের তারেক রহমান। এটি মূলত একটি অনলাইনভিত্তিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। চলতি বছরে প্রদর্শিত হয়েছে, নির্ধারিত ক্যাটাগরিতে এমন ফিল্ম নিয়ে বিশ্বের যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। বাংলাদেশ থেকে তারেক রহমান পুরস্কার জিতেছেন তাঁর ‘কনফিউশন’ নাটকের জন্য। গত বছর ড্রামা ক্যাটাগরিতে এনটিভিতে প্রচারিত কনফিউশন নাটকটি এই আয়োজনের ড্রামা ক্যাটাগরিতে প্রতিযোগিতার জন্য জমা দেন তারেক। গত ২২ সেপ্টেম্বর প্রতিযোগিতার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
কনফিউশন নাটকটি তৈরি হয়েছে সম্পর্কের ভুল-বোঝাবুঝির গল্প নিয়ে। কোনো এক বৃষ্টিবেলায় দেখা হয় এক জোড়া ছেলে-মেয়ের। আলাপচারিতা থেকে পরিচয়, পরিচয় থেকে প্রণয়। কিন্তু একসময় মেয়েটি জানতে পারে ছেলেটি বিবাহিত। ভেঙে যায় সম্পর্ক। অনেক দিন পর আবার দেখা হয় দুজনের। খানিকটা দ্বিধা আর দ্বন্দ্ব নিয়ে আবারও কথা হয় তাদের। একসময় মেয়েটি জানতে পারে, বিরাট ভুল-বোঝাবুঝি হয়ে গেছে দুজনের সম্পর্কে। এত দিন পর সেই ভুল কি শোধরানো সম্ভব? মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর ও খাইরুল বাশার।
তরুণসমাজের চাওয়া-পাওয়া আর সম্পর্কের টানাপোড়েনের গল্প ফুটে ওঠে তারেক রহমানের নির্মাণে। এ পর্যন্ত প্রায় অর্ধশত নাটক নির্মাণ করেছেন তিনি। উল্লেখযোগ্য নাটক হলো ‘মধ্যরাতের মেয়েটি’, ‘টেডি মোস্তফা’, ‘জয়ী’, ‘ওরে বাটপার’, ‘লাইফ সাপোর্ট’, ‘সেই তুমি’, ‘দাদীজান’, ‘তবুও ভালোবাসি’, ‘পেন্সিলে আঁকা জীবন’, ‘অনুভবে তুমি’, ‘উড়োমেঘের বসন্ত’, ‘ঘাসফড়িংয়ের প্রেম’, ‘হৈমন্তীর দিনরাত্রি’ ইত্যাদি।
তারেক রহমান বলেন, ‘একজন নির্মাতা হিসেবে মানুষের সম্পর্কের গল্পগুলো নিয়ে কাজ করতে ভালো লাগে আমার। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়াই তো জীবন। সেসব গল্পের মধ্য দিয়ে একটি সুন্দর আগামীর স্বপ্ন বুনতে ভালো লাগে আমার। সেরা নির্মাতা হিসেবে যে পুরস্কার হাতে এল, সেটা আমাকে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫