ইফতার আরবি শব্দ। এর অর্থ রোজা ভঙ্গ করা বা সমাপ্ত করা। সূর্যাস্তের পর কিছু খেয়ে বা পান করে রোজা সমাপ্ত করার নামই ইফতার। ইফতারের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয়। রোজাদার নানা রকম মজাদার খাবার সামনে নিয়ে মহান আল্লাহর নির্দেশিত সময়ের অপেক্ষায় বসে থাকে। সময় হওয়ার পরই খাবার মুখে দেয়। ফলে ইফতার আল্লাহভীতির অনন্য দৃষ্টান্ত ও মহান ইবাদত। তবে অন্য রোজাদারদের ইফতার করানো আরও বড় ফজিলতপূর্ণ ইবাদত।
সাধারণ রোজাদারদের ইফতার করানোকে মহানবী (সা.) সওয়াব বৃদ্ধির ও গুনাহ মাফের আমল হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে সামান্য দুধ, খেজুর কিংবা শরবত দিয়ে ইফতার করাবে, আল্লাহ তাআলা তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি রমজান মাসে কোনো রোজাদারকে পেটপুরে আহার করাবে, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসারের পানি পান করিয়ে পরিতৃপ্ত করবেন। এ পানি পান করার পর জান্নাতে প্রবেশ করার আগে সে আর তৃষ্ণার্ত হবে না।’ (মিশকাত)
তবে এতে রোজাদারের সওয়াবে কোনো কমতি হবে না। যেমন অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, তারও রোজাদারের মতো সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বিন্দুমাত্র কমানো হবে না।’ (তিরমিজি)
সুতরাং পবিত্র রমজান মাসে আমাদের দায়িত্ব হলো, সাধ্যমতো মানুষকে ইফতার করানোর মহান কাজে অংশ নেওয়া। বিশেষ করে, গরিব, নিঃস্ব, অসহায়, দিনমজুর ও মেহনতি কিংবা আত্মীয়স্বজন ও প্রতিবেশী রোজাদারদের মুখে ইফতার তুলে দেওয়া এবং তাদের মধ্যে ইফতারসামগ্রী বণ্টন করা অসংখ্য সওয়াবের কারণ হবে এবং তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি তৈরিতে সহায়ক হবে।
লেখক: সভাপতি, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫