
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত জারিপয় রাভিল (৪২) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষ থেকে ওই রুশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়।
জারিপ রাভিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিকিম এটোমস্ট্রয় নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গ্রিনসিটি আবাসিকের ৯ নম্বর ভবনের একটি কক্ষে ওই রুশ নাগরিক বসবাস করতেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি ১৩ ডিসেম্বর রাতে ডিউটিতে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুনরায় গ্রিনসিটি আবাসিকে ফিরে আসেন। পরদিন তিনি অফিস করেননি। গত বুধবার ডিউটি করার কথা থাকলেও কাজে যোগ দেননি। বিকেলের দিকে তাঁর ফ্ল্যাটের পাশের এক রুমমেট তাঁকে অচেতন অবস্থায় টয়লেটে পড়ে থাকতে দেখেন। এ খবর গ্রিনসিটি প্রকল্পসহ-সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় গ্রিনসিটির ভবন থেকে মরদেহ উদ্ধার করে।
গ্রিনসিটি প্রকল্পের রাশিয়ান এক চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাভিলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি অজ্ঞান হয়ে বাথরুমে পড়েছিলেন। পরে চিকিৎসক এসে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করতে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সম্পন্ন হলে দূতাবাসে যোগাযোগ করে তাঁর মরদেহ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫