২০০৮ সালে রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ান-এ বিজয়ী হয়ে সংগীতাঙ্গনে পেশাগত যাত্রা শুরু হয় লিজার। প্রতিযোগিতায় গান গেয়ে বিচারকদের আসনের সামনে কম্পমান বুকে রায়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকার অনুভূতিটা লিজার ভালো জানা। এবার বিচারকের সেই আসনটাতেই বসবেন লিজা, জানাবেন প্রতিযোগিতার রায়। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ‘আরটিভি ইয়াং স্টার সিজন টু’র অন্যতম প্রধান বিচারক হচ্ছেন লিজা।
এর আগে দেশের কয়েকটি রিয়েলিটি শোর প্রাথমিক পর্যায়ের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন লিজা। এবারই প্রথম তিনি থাকছেন প্রধান বিচারকের ভূমিকায়। তাই লিজা দারুণ উচ্ছ্বসিত। আবার খানিকটা নার্ভাসও। কারণ, দেশের এ ধরনের বড় রিয়েলিটি শোর প্রধান বিচারকদের একজন হওয়া সহজ বিষয় নয়।
এ প্রসঙ্গে লিজা বলেন, ‘কেন জানি বছরের শুরু থেকেই আমার মনে হয়েছে, ২০২৩ সালটা আমার জন্য সৌভাগ্যের বছর। এই বছরেই আমার জন্য আমার মা পেলেন মা পদক, বাবা পেলেন গর্বিত বাবা পদক। আর আমি হলাম রিয়েলিটি শোর একজন প্রধান বিচারক। এ সবই আমার জন্য আনন্দের ব্যাপার। নিজের ভেতর কতটা উচ্ছ্বাস কাজ করছে, তা বলে বোঝানোর মতো নয়। আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি। তাই আরটিভি ইয়াং স্টারের প্রধান বিচারক হিসেবে কাজ করাটা আমার জীবনে বড় একটি অংশ হয়ে থাকবে। বাংলা গানে নতুন কিছু সুন্দর ভয়েজ আসছে। আর তাদের যাত্রার শুরুতে আমিও সঙ্গে থাকব—এটা সত্যিই ভালো লাগার মতো ব্যাপার।’
অন্যদিকে, লিজা স্টেজ শোতেও নিয়মিত গান পরিবেশন করছেন। অংশ নিচ্ছেন বিভিন্ন টিভির লাইভ অনুষ্ঠানেও।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫