ঈদের দিন
বিটিভি
আনন্দমেলা (রাত ১০টার ইংরেজি সংবাদের পর): এবারের আয়োজনটি সঞ্চালনা করবেন নায়িকা নুসরাত ফারিয়া। প্রথমবারের মতো আনন্দমেলায় গান গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। আরও থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি গানের কোলাজ। রয়েছে ইসলাম বাউলের কণ্ঠে একটি পালাগান, পুতুল নাচ ও নৃত্যশিল্পীদের অংশগ্রহণে ক্লাসিক নৃত্য পরিবেশনা। জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন তানজিন তিশা ও রোশান। নাট্যাংশে থাকবেন জনপ্রিয় অভিনয় শিল্পীরা।
আরটিভি
ঈদ কার্নিভ্যাল (সন্ধ্যা ৬টা): অতিথি সাদিয়া আয়মান, উপস্থাপনায় ইমতু রাতিশ।
ঈদের দ্বিতীয় দিন
বিটিভি
ইত্যাদি (রাত ৮টার বাংলা সংবাদের পর): রচনা, পরিচালনা ও উপস্থাপনা হানিফ সংকেত। এবারের পর্বে সংগীত পরিবেশন করবেন প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই ছেলে প্রতীক হাসান ও প্রীতম হাসান। প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে গান গাইবেন তাসনিয়া ফারিণ, তাঁর সঙ্গে দ্বৈতকণ্ঠে থাকবেন তাহসান। দুটি ভিন্ন বিষয় নিয়ে বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা দেখা যাবে এবার। বিভিন্ন পর্বে আরও অংশ নেবেন শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, সাবেরী আলম, আল মামুন, মীর সাব্বির, নাসির উদ্দীন খান প্রমুখ।
চ্যানেল আই কৃষকের ঈদ আনন্দ (বিকেল ৪টা ৩০ মিনিট): এবারের পর্ব ধারণ করা হয়েছে রংপুরের পীরগঞ্জে। পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় শাইখ সিরাজ।
আরটিভি
ঈদ কার্নিভ্যাল (সন্ধ্যা ৬টা): অতিথি থাকবেন প্রার্থনা ফারদিন দীঘি, উপস্থাপনা ইমতু রাতিশ।
ঈদের তৃতীয় দিন
আরটিভি
ঈদ কার্নিভ্যাল (সন্ধ্যা ৬টা): অতিথি হবেন অভিনেত্রী সাফা কবির, উপস্থাপনায় থাকবেন ইমতু রাতিশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫