সহজ, সাধারণ, সুন্দর—এই তিনের অপূর্ব সম্মিলন সাই পল্লবী। দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী এ পর্যন্ত অল্পসংখ্যক সিনেমায় কাজ করেছেন। ২০১৫ সালে মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে প্রথম আলোচনায় আসেন। এরপর ‘কালি’, ‘ফিদা’, ‘মারি ২’, ‘আথিরান’, ‘শ্যাম সিংহ রায়’—সাই পা ফেলেছেন তামিল, তেলুগু, মালয়ালম, সব ইন্ডাস্ট্রিতে। সবখানেই তিনি সফল।
সাই পল্লবীর ব্যক্তিত্ব, পর্দায় তাঁর মেকআপহীন উপস্থিতি, গল্প নির্বাচনের রুচি—সব মিলে ভারতে শুধু নয়; বাংলাদেশেও ছড়িয়ে আছে তাঁর অসংখ্য অনুরাগী। সাত বছরের ক্যারিয়ারে সাই প্রশংসাই কুড়িয়েছেন কেবল। তবে এই প্রথম কোনো বিতর্কে জড়াল তাঁর নাম। কাশ্মীরি পণ্ডিতদের হত্যা ও গো-রক্ষার নামে সতর্কতা নিয়ে মন্তব্য করায় সাই পল্লবীর বিরুদ্ধে খেপেছে ভারতের ধর্মীয় রক্ষণশীলেরা। এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে থানায়।
গতকাল মুক্তি পেয়েছে পল্লবী অভিনীত নতুন সিনেমা ‘বিরাট পর্ভম’। নব্বইয়ের দশকে তেলেঙ্গানায় নকশাল আন্দোলনের এক সত্যি ঘটনাকে ঘিরে বোনা হয়েছে সিনেমার গল্প। ‘বিরাট পর্ভম’-এর প্রচারণার অংশ হিসেবে একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন পল্লবী। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, ব্যক্তিগত জীবনে কখনো বামপন্থী রাজনীতির প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন কি না।
উত্তরে সাই পল্লবী বলেন, ‘আমি এক ধর্মীয় নিরপেক্ষ পরিবারে বড় হয়েছি। আমাকে সব সময় ভালো মানুষ হওয়ার কথা বলা হয়েছে। আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমি যেন সেসব মানুষকে রক্ষা করি, যারা অসহায়, যারা বিপদে আছে। উৎপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমায় দেওয়া হয়েছে। আর এ ক্ষেত্রে সে কত বড় বা ছোট মাপের মানুষ, তা যেন না দেখি। বামপন্থী আর ডানপন্থীর বিষয়ে শুনেছি আমি। আমি নিশ্চিত নই কে ভুল, আবার কে ঠিক।’
সাই পল্লবীর আলাপে চলে আসে বিবেক অগ্নিহোত্রীর ‘কাশ্মীর ফাইলস’ সিনেমার কথাও। তিনি বলেন, ‘কাশ্মীর ফাইলস সিনেমায় দেখানো হয়েছে কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে মারা হয়েছে। আপনি যদি এ ঘটনাকে ধর্মীয় সংঘর্ষ হিসেবে নেন, তাহলে কিছুদিন আগেই এক মুসলিম চালককে গরু নিয়ে যাওয়ার অপরাধে মারধর করা হয়। আর তাঁকে দিয়ে জোর করে জয় শ্রীরাম বলানো হয়। এ দুই ঘটনার মধ্যে পার্থক্য কোথায়? আমাদের সবার আগে ভালো মানুষ হয়ে উঠতে হবে। আমরা যদি ভালো হই, তাহলে অন্যকে আঘাত করব না।’
এমন কথার কারণেই বিপাকে পড়েছেন পল্লবী। খেপে উঠেছে ভারতের ধর্মীয় রক্ষণশীলেরা। জানাচ্ছে প্রতিবাদ। এমনকি তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে হায়দরাবাদের সুলতান বাজার থানায়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫