
গত সপ্তাহে ইউটিউবে প্রকাশিত হয়েছে মুহাম্মদ মিফতাহ আনান পরিচালিত নাটক ‘এক নজর না দেখলে তারে’। এই নাটকের একটি গান গেয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। শিরোনাম ‘পরাণ’। নাটকের পাশাপাশি প্রকাশিত হয়েছে গানটিও। প্রকাশের পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। আট দিনের মাথায় এর ভিউ হয়েছে ১০ লাখের বেশি। পরাণ গানটি লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন নাজির মাহমুদ, সংগীত আয়োজন করেছেন সজীব দাস।
কনা বলেন, ‘ইমরানের সঙ্গে আগেও আমার অনেক গান জনপ্রিয় হয়েছে। পরাণ গানটি আবার প্রমাণ করল, শ্রোতাদের কাছে আমাদের দ্বৈত গানের চাহিদা কমেনি, বরং বেড়েছে। ভক্তরা যে আমার ও ইমরানের গানের জন্য আগ্রহভরে অপেক্ষা করেন, পরাণ গানটি তেমনটাই সাক্ষী দিচ্ছে।’
কনা-ইমরানভক্তরা এখন পরাণ গানের সুরে ডুবে আছে। সেই রেশ কাটার আগেই এই জুটি প্রকাশ করলেন নতুন আরও এক গান। গানের শিরোনাম ‘তুমি আছো হৃদয়ে’। নেপথ্যের কারিগরেরাও থাকছেন একই। গান লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীত করেছেন সজীব দাস। এ গানটিও তৈরি হয়েছে একটি নাটকের জন্য। হাসিব হোসেন রাখি পরিচালিত ‘তুমি আছো হৃদয়ে’ নাটকের টাইটেল গান এটি। কনা ও ইমরান দুজনেই প্রত্যাশা করছেন পরাণের মতো এ গানটিও মানুষের মনে দোলা দেবে।
নতুন গান নিয়ে কনা বললেন, ‘মাত্র কয়েক দিনে পরাণ গানের জন্য যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, সে জন্য সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। শ্রোতা-দর্শকের কথা ভাবনায় রেখেই গান করি আমি। তাদের জন্য আরও একটি নতুন গান তুমি আছো হৃদয়ে প্রকাশ পেল। আশা করছি এই গানটিও শ্রোতা-দর্শকের ভালো লাগবে। এটা সত্যি যে আমার গানের আলাদা ভক্ত আছে, ইমরানেরও আলাদা ভক্তশ্রেণি আছে। আবার আমাদের দুজনের দ্বৈত গানেরও ভক্ত তৈরি হয়েছে। চেষ্টা করব সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারি।’
কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী মুজার সঙ্গে ‘ডানে বামে’ নামের একটি গান প্রকাশ হয়েছে কনার। সে গানটিও বেশ সাড়া ফেলেছে। এবার যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী ফুয়াদের সঙ্গে মিউজিক ভিডিও করছেন কনা। সম্প্রতি দেশে এসেছেন ফুয়াদ আল মুক্তাদির। তাঁর সঙ্গে ‘ভিতর বাইরে’ নামের একটি গান করেছিলেন কনা। গানটি লিখেছেন আবদার রহমান, সুর ও সংগীত করেছেন ফুয়াদ। সেই গানটিরই ভিডিও করছেন এবার। আজ মিউজিক ভিডিওটির শুটিং হওয়ার কথা রয়েছে। গানটি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করবেন কনা। তবে কবে তা নিশ্চিত করেননি। কনা বলেন, ‘গানটির ভিডিও করে রাখছি। ঈদের আগে গানটি প্রকাশের কোনো সম্ভাবনা নেই। কারণ, এর মাঝে আমার আরও কিছু গান তৈরি হচ্ছে ঈদকে টার্গেট করে। তাই ঈদের পরে সময় সুযোগ বুঝে ভিতর বাইরে গানটি মুক্তি দিতে চাই।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫