সেলিনা হোসেনের গল্পে নির্মিত ‘বাকিটা ইতিহাস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয় করলেন শতাব্দী ওয়াদুদ ও দীপা খন্দকার। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি পরিচালনা করছেন শুভ কুমার শীল ও উম্মে সালমা উষা। এরই মধ্যে রাজধানীর বেইলি রোডে অভিনেত্রী সারা যাকেরের পৈতৃক বাড়িতে এর শুটিং সম্পন্ন হয়েছে।
বাকিটা ইতিহাস সম্পর্কে দীপা খন্দকার বলেন, ‘শ্রদ্ধেয় সেলিনা হোসেনের গল্প সব সময়ই ভিন্ন এক আবেদন সৃষ্টি করে। সেলিনা আপা বাংলা সাহিত্যের গর্ব। তাঁর গল্প নিয়ে কাজ করতে পারা সৌভাগ্যের। গল্পটাই এই সিনেমার প্রাণ। আমি ও শতাব্দী আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে। আমাদের শুটিং ইউনিটটাও ছিল দারুণ। সব মিলিয়ে আমি সন্তুষ্ট। দর্শকদের ভালো লাগলেই আমার এই ভালো লাগা শতভাগ পূর্ণতা পাবে।’
শতাব্দী ওয়াদুদ বলেন, ‘সেলিনা আপার গল্প মানেই তো বিশেষ কিছু। তাঁর গল্পে কাজ করতে পারলে শিল্পী হিসেবেও বিশেষ ভালো লাগা কাজ করে। পরিচালককে ধন্যবাদ জানাই, একট ভালো কাজের চেষ্টার জন্য। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে।’
এদিকে, সুদীপ বিশ্বাসের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দীপা খন্দকার। পাশাপাশি সময় দিচ্ছেন বিজ্ঞাপনচিত্রে। শতাব্দী ওয়াদুদ অভিনীত ‘অসম্ভব’ সিনেমাটি ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা থাকলেও ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। অরুণা বিশ্বাস পরিচালিত সিনেমাটি আগামী মাসে মুক্তি পেতে পারে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫