সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া গ্রামে ছাগলের খামার গড়ে সাফল্য পেয়েছেন মফিজুল ইসলাম নামে এক যুবক। ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার গড়ে তুলেছেন তিনি। মফিজুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন পোশাক কারখানায় কাজ করতেন। এই কাজ ছেড়ে ২০১৯ সালে নিজেই ১৯টি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেন।
প্রথম বছর মফিজুল ইসলাম খামারের ২৮টি ছাগলের বাচ্চা মারা যায়। তবু তিনি থেমে থাকেননি। নিজে বসতবাড়ির পাশেই গড়ে তুলেছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার। লাভ বেশি হওয়ায় আরও বড় পরিসরে খামার করতে চান তিনি। এখন তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে ছাগলের সংখ্যা ৬০টি। যেখান থেকে তাঁর বছরে আয় প্রায় ৪ লাখ টাকা। তাঁর খামারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি দেশি ছাগলও রয়েছে। মফিজুলের সফলতা দেখে অনেকেই ছাগলের খামার করতে তাঁর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন।
মফিজুল ইসলাম আরও জানান, ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুইবার বাচ্চা দেয়। প্রতিবার প্রজননে ২ থেকে ৪টা বাচ্চা হয়। রোগবালাইও কম হয়। বছরে একবার টিকা দিলেই আর কোনো ওষুধ লাগে না। একটি ছাগল প্রতিদিন ১৫ থেকে ২০ টাকার খাবার খায়। ছাগলকে খাওয়ানো হয় গম, ভুট্টা, ছোলা বুটের গুঁড়ো, সয়াবিন ও ঘাস। তাই অল্প খরচে বেশি আয় করা সম্ভব।
তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ বলেন, মফিজুল ইসলাম ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। দেশি ছাগলের পাশাপাশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার জন্য তালা উপজেলায় প্রায়ই প্রশিক্ষণের আয়োজন করা হয় এবং কয়েকজনকে অর্থ সহায়তাও দেওয়া হয়েছে।
মাছুম বিল্লাহ আরও বলেন, ‘উপজেলাতে মোট ১১৯টি ছোট-বড় ছাগলের খামার রয়েছে। মোট ছাগল রয়েছে ৪৭ হাজার ৫৫১টি। আমরা নিয়মিত তাদের ওই ছাগলের খামার পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫