বিদেশে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (২৭) ভারতে পাচারের সময় ৬জনকে আটক করেছে র্যাব-৬ খুলনার সদস্যরা। গত রোববার ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ওই তরুণীকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। পরে তিনি আটক ব্যক্তিদের আসামি করে ডুমুরিয়া থানায় একটি মামলা করেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন, ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মো. ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার সঞ্জীব কুমার মন্ডল (৫০), ঝিনাইদহের মহেশপুরের সামান্তা এলাকার মো. সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মো. আলী হোসেন মন্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মো. ছয়ফাল মন্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের এফ এম রফিকুল ইসলাম (৪০)।
গত রোববার দুপুরে র্যাব-৬ খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর কোম্পানি কমান্ডার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লে. আবুল কালাম আজাদ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫