
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধ ভিওআইপি ব্যবসা করার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব-১১। গত শনিবার বিকেলে জালকুঁড়ির পশ্চিম পাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার দুই ভাই মো. সাইদুর রহমান (৩২) ও মো. হাসিবুল ইসলাম (২৯)।
গতকাল রোববার র্যাব-১১-এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, অভিযুক্তরা বসতবাড়িতে ভিওআইপি সরঞ্জামাদি স্থাপন করে বিদেশি সার্ভার ভাড়া করে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁরা মধ্যপ্রাচ্যের একটি কোম্পানির সহযোগিতা নিতেন। এ উপায়ে দুই ভাই প্রায় ২৮ কোটি টাকা মধ্যপ্রাচ্যে পাচার করেছে। বিটিআরসি কর্মকর্তাদের ভাষ্যমতে তাঁরা সরকারকে আনুমানিক ৩ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫