সাম্প্রতিক কোনো বাংলা সিনেমা ৯ কোটি রুপির ব্যবসা দিয়েছে, এমন উদাহরণ খুব কমই পাওয়া যায়। যেটি করে দেখিয়েছে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। ধ্রুব ব্যানার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল গত ৩০ সেপ্টেম্বর। এরপর যত দিন গড়িয়েছে, গুপ্তধনের টানে দর্শক ভিড় জমিয়েছে সিনেমা হলে। এই সিনেমার হাত ধরে আবারও আলোচনায় উঠে এসেছেন আবীর চট্টোপাধ্যায়।
আবীরকে এখন দেখা যাচ্ছে জি বাংলার সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সারেগামাপা’র উপস্থাপক হিসেবে। চমকপ্রদ খবর হলো আবীরকে দেখা যেতে পারে পরিচালক অনীক দত্তর পরবর্তী সিনেমায়। প্রাথমিক কথা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি।
এমনিতে ২০২৩ সালের জন্য আবীরের ঝুলি পূর্ণ। অরিন্দম শীলের পরিচালনায় ‘মায়াকুমারী’ আগামী বছর মুক্তি পাবে। এ ছাড়া মুক্তির তালিকায় আছে অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফাটাফাটি’। রাজা চন্দর পরিচালনায় পরমব্রত চট্টোপাধ্যায় আর লহমা ভট্টাচার্যের সঙ্গে আরেকটি সিনেমায় দেখা যাবে আবীরকে। সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার প্রধান মুখ তিনি। এটিও মুক্তি পাওয়ার কথা আগামী বছর। সব মিলে মানসম্মত কাজ দিয়েই আবীর নিজের সাফল্য ধরে রাখতে জোর চেষ্টা করছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫