⊲ লিডার: আমিই বাংলাদেশ
পরিচালনা: তপু খান
অভিনয়: শাকিব খান, বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম
গল্পসংক্ষেপ: সমাজসচেতন আর প্রতিবাদী যুবক শাকিব খান। বুবলীও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেত্রী। সরাসরি রাজনীতি না করেও তারা সমাজের উন্নয়নে অবদান রাখে। শাকিব খানের সংলাপে শোনা যায়, ‘আমি চাই বাংলাদেশের ঘরে ঘরে এমন মানুষ গড়ে তুলতে, যাঁরা রাজনীতি না করেও একেকজন লিডার হবেন।’
⊲ কিল হিম
পরিচালনা: এমডি ইকবাল
অভিনয়ে: অনন্ত জলিল, বর্ষা, রুবেল, মিশা সওদাগর
গল্পসংক্ষেপ: অনন্ত জলিল চৌকস পুলিশ কর্মকর্তা। তাকে প্রেমের ফাঁদে ফেলে বর্ষা। অনন্তকে অজ্ঞান করে এক ভয়ংকর কিলারের মস্তিষ্ক প্রতিস্থাপন করে। অনন্তকে দিয়ে নিজের পারিবারিক শত্রুদের ওপর প্রতিশোধ নিতে চায় বর্ষা।
⊲ পাপ (প্রথম চাল)
পরিচালনা: সৈকত নাসির
অভিনয়ে: ববি, জিয়াউল রোশান, আরিয়ানা জামান, জাকিয়া মাহা
গল্পসংক্ষেপ: থ্রিলার সিনেমাটির ট্যাগলাইন, ‘পাপ দুই প্রকার—বাঁচার জন্য পাপ করা আর পাপ করার জন্য বাঁচা।’ সিনেমার মূল চার চরিত্রই নানা অপরাধ করে, কেন তারা অপরাধী বা পাপী হয়ে উঠেছে তা নিয়েই সিনেমার গল্প।
⊲ শত্রু
চিত্রনাট্য ও পরিচালনা: সুমন ধর
অভিনয়ে: বাপ্পি চৌধুরী, জাহারা মিতু, মিশা সওদাগর, ডন
গল্পসংক্ষেপ: সিনেমার গল্প মাদক নিয়ন্ত্রণ নিয়ে। এতে বাপ্পি একজন পুলিশ কর্মকর্তা, তার নাম দুর্জয় আর অভিভাবকহীন বখাটে তরুণী প্রিয়ার চরিত্রে মিতু। মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে নামে দুর্জয়।
⊲ জ্বীন
পরিচালনা: নাদের চৌধুরী
অভিনয়ে: আব্দুন নূর সজল, পূজা চেরি, জিয়াউল রোশান
গল্পসংক্ষেপ: মোনালিসার (পূজা চেরি) সঙ্গে রাফসানের (সজল) বিয়ে হয়। মোনালিসার ওপর জ্বীন ভর করে। এরপর ঘটতে থাকে নানা অতিপ্রাকৃত ঘটনা।
⊲ আদম
পরিচালনা: আবু তাওহীদ হিরণ
অভিনয়ে: ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, অ্যালেন শুভ্র
গল্পসংক্ষেপ: আশির দশকের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদের বাস্তবতা নিয়ে গল্প। চামেলির (ঐশী) গর্ভে সন্তান আসে। সেই সন্তানের পিতার পরিচয় নিয়ে শুরু হয় দ্বন্দ্ব।
⊲ প্রেম প্রীতির বন্ধন
চিত্রনাট্য ও পরিচালনা: সোলায়মান আলী লেবু
অভিনয়ে: অপু বিশ্বাস, জয় চৌধুরী, আমান রেজা
গল্পসংক্ষেপ: প্রীতি (অপু বিশ্বাস) চেয়ারম্যানের একমাত্র বোন। গ্রামের দরিদ্র মেধাবী ছেলে প্রেমের (জয়) সঙ্গে তার সম্পর্ক হয়। পরিবারের বাধার মুখে দুজন পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
⊲ লোকাল
পরিচালনা: সাইফ চন্দন
অভিনয়ে: আদর আজাদ, বুবলী, মিশা সওদাগর, সাঞ্জু জন
গল্পসংক্ষেপ: লক্ষ্মীনগরে মিশার একচ্ছত্র সামাজ্যে বাধা হয়ে আসে আদর আজাদ। লোকাল নামেই পরিচিত সে। ওই এলাকারই নারী নেত্রী বুবলী, সবাই তাকে রুপালি ভাই নামে ডাকে। সবার বিপদে এগিয়ে যায়। আদর আজাদের পরামর্শে ভোটে দাঁড়ায় বুবলী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫