
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি বলেছেন, ‘কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্য দেখেছি। বালু উত্তোলন নিয়ন্ত্রণ করা পানি উন্নয়ন বোর্ডের সম্ভব নয়। এটা জেলা প্রশাসনের দায়িত্ব। নদীতে বালু উত্তোলন জনগণকে প্রতিহত করতে হবে। বালু উত্তোলন বন্ধ না করলে এ অঞ্চলের নদীভাঙন রোধে যেসব প্রকল্প রয়েছে, সেগুলো টেকসই হবে না।’
গতকাল শনিবার বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার লামছড়ি নদীভাঙন এলাকা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নদীভাঙন রোধে সব সময় স্থানীয় সংসদ সদস্য হিসেবে কাজ করছি। ভাঙনকবলিত চরকাউয়া, লামছড়ি এলাকা পরিদর্শন করেছি।’ তিনি বলেন, নদীভাঙন রোধে চরবাড়িয়ায় একটি প্রকল্প রয়েছে। চরকাউয়া-চরমোনাই মিলিয়ে আরও একটি প্রকল্প হবে। এর সমীক্ষা শেষ হয়েছে। ডিসেম্বর নাগাদ কাজ হতে পারে।
নদীভাঙন এলাকা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫