নড়াইলে অস্ত্র মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন নড়াইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।
রায়ে জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জেলা পুলিশ লাইনসের অস্ত্রাগারে জমা দিতে বলা হয়েছে।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম জাকির তালুকদার (৪৮)। তাঁর বাড়ি কালিয়ার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম সামছুল হক শ্যাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১২ আগস্ট নড়াগাতীর কান্দুরী শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে জাকিরকে আটক করে র্যাব। পরে এ ঘটনায় নড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়। গতকাল ওই মামলার রায় দেওয়া হলো।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫