দক্ষিণ ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে হেলেন। উচ্চশিক্ষার উদ্দেশে কানাডায় যাওয়ার স্বপ্ন তার। মা নেই। তাই বাবার কাছেই হেলেনের সব আবদার। বাবাকে যেমন সে ভালোবাসে, শাসনও করে। কানাডায় যাওয়ার সব প্রক্রিয়া শেষ হতে আরও কিছুদিন সময় লাগবে, এই ফাঁকে হেলেন কাজ নেয় একটি রেস্তোরাঁয়।
ভালোই কাটছিল দিন। হঠাৎ এক রাতে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সারা দিন ডিউটি করে ফেরার আগে কোনো এক কাজে হেলেন ঢুকেছিল রেস্তোরাঁর ফ্রিজারে। বাইরে থেকে ভুল করে ফ্রিজারের দরজা লক করে দেয় কেউ। ভেতরে আটকে পড়ে হেলেন।
এরপরের গল্পটি টিকে থাকার। ফ্রিজারের মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে কীভাবে বাঁচাবে হেলেন, সেই শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে তৈরি হয়েছিল মালয়ালম সিনেমা ‘হেলেন’। মাথুকুট্টি জেভিয়ার পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। হেলেনের সেই গল্প আবার আসছে ফিরে। মাথুকুট্টি জেভিয়ার এবার গল্পটি বানিয়েছেন হিন্দিতে।
যেহেতু রিমেক, তাই গল্প একই থাকলেও বদলে গেছে সিনেমার নাম ও অভিনয়শিল্পীরা। মালয়ালম সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছিলেন আন্না বেন। হিন্দিতে এ চরিত্রে আছেন জাহ্নবী কাপুর। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মিলি’। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ‘মিলি’, শনিবার প্রকাশ পেয়েছে ট্রেলার।
সারভাইভাল সিনেমা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে একধরনের উন্মাদনা বরাবরই আছে। এ বছর হলিউডের সারভাইভাল সিনেমা ‘ফল’ নিয়েও যথেষ্ট মাতামাতি দেখা গেছে। জাহ্নবী আশা করছেন, ‘মিলি’র যে সাসপেন্স, নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে বাঁচাতে মেয়েটির যে প্রাণপণ চেষ্টা, সেটা সবাইকে উদ্দীপ্ত করবে, নতুনভাবে ভাবাবে।
জাহ্নবী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সানি কৌশল, মনোজ পাওহা, হাসলিন কর, রাজেশ, সঞ্জয় সুরি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান আর গান লিখেছেন জাভেদ আখতার। আগামী ৪ নভেম্বর হলে আসবে ‘মিলি’। এরপর মুক্তি পাবে নেটফ্লিক্সে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫