স্টার জলসায় পরপর এসেছে নতুন দুই ধারাবাহিক—‘বিয়ে আজকাল’ ও ‘তোমাদের রাণী’। এ দুই সিরিয়ালের সঙ্গে লড়তে প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলা নিয়ে এল নতুন ধারাবাহিক ‘মিলি’। নাম ভূমিকায় রয়েছেন খেয়ালি মণ্ডল।
‘আলতাফড়িং’ সিরিয়ালে ফড়িং চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। মিলিতে খেয়ালি আছেন এক মিষ্টি মেয়ের চরিত্রে, যার চোখে বউ হওয়ার স্বপ্ন। খেয়ালির বিপরীতে রয়েছেন অনুভব কাঞ্জিলাল। ‘সম্পূর্ণা’ ওয়েব সিরিজ দিয়ে পরিচিতি তাঁর। এটা তাঁর প্রথম টিভি সিরিয়াল।
মিলি সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, বিয়েবাড়িতে সাজতে ব্যস্ত মিলি। হবু বর রাহুল ফোন করে বলে, তার দেওয়া হিরের নেকলেস পরে ছবি তুলে পাঠাতে। কিন্তু মিলি চায় শুভদৃষ্টির সময় মুখ দেখাতে। হঠাৎ এক লোক এসে গুলি ছুড়তে থাকে। বিয়ের আসর পণ্ড হয়ে যায়। প্রাণভয়ে পালায় সবাই। মিলিকে রেখে পালিয়ে যায় তার হবু বর। পানপাতা সরিয়ে মিলি সেই বন্দুকধারীকে দেখে। এরপর অচেতন হয়ে যায়।
জ্ঞান ফিরতেই নিজেকে এক অচেনা জায়গায় আবিষ্কার করে মিলি। বন্দুকধারী যুবকের কলার চেপে ধরে জানতে চায়, সে কেন তার এত বড় ক্ষতি করল? যুবকটি জানায়, ক্ষতি নয়, সে বরং উপকারই করেছে। রাহুলের সঙ্গে বিয়ে হলে সর্বনাশ হয়ে যেত মিলির।
নিজের পরিচয় দিয়ে সে বলে, তার নাম সূর্য। মিলিকে বিপদের হাত থেকে বাঁচাতেই তার আগমন। এই সূর্যের চরিত্রে দেখা যাবে অনুভবকে। আর রাহুল চরিত্রে ধ্রুবজ্যোতি সরকার।
বিয়ে ভেঙে দিয়ে মিলিকে কোন বিপদের হাত থেকে বাঁচাল সূর্য? সে উত্তর পাওয়া যাবে ধারাবাহিকের গল্পে। ২৫ সেপ্টেম্বর থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘মিলি’র প্রচার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫