Ajker Patrika

অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে গ্রেপ্তার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৯
অস্ত্র হাতে ফেসবুকে ছবি দিয়ে গ্রেপ্তার

অস্ত্র হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেলকে (৪৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১। রুবেলের লাইসেন্স করা অস্ত্র থাকলেও তিনি তা আইন ভেঙে ব্যবহার করতেন বলে দাবি র‍্যাবের।

গতকাল বুধবার র‍্যাব জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ১২/এ সড়কের ৩ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি, একটি পিস্তল বক্স, দুটি পিস্তল কভার, একটি পিস্তলের লাইসেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া রুবেল টঙ্গীর মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। বর্তমানে তাঁর বাসা উত্তরা ৭ নম্বরে।

এ বিষয়ে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া মেজবাহ তাঁর ফেসবুক আইডিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছবি আপলোড করতেন। দুজন দেহরক্ষী নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও গাজীপুরের টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি সৃষ্টি করার জন্য অস্ত্র দেখাতেন মেজবাহ।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা করে পরাজিত হন। এ ঘটনায় রুবেলসহ তাঁর তিন দেহরক্ষীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত