বঙ্গবন্ধুর ছোট সন্তান শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয়। সেই রাতে ঘাতকের হাত থেকে রেহাই পায়নি ছোট্ট রাসেলও। এবার বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি। সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করবেন হাসান রেজাউল।
৯০ মিনিট ব্যাপ্তির এই টেলিছবিতে শেখ রাসেল চরিত্রে অভিনয় করবে আরিয়ান দিহান। বঙ্গবন্ধু শেখ মুজিব চরিত্রে থাকছেন শাকিল আহমেদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের কথা চলছে সাদিয়া আয়মানের এবং শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনার।
গতকাল রাজধানীর একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার পোস্টার উন্মোচন ও চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ঘোষণা করা হয় অভিনয়শিল্পীদের নাম। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
পরিচালক হাসান রেজাউল বলেন, ‘কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? কেমন ছিল তার বেঁচে থাকার দিনগুলো? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে এই টেলিছবিতে। স্বাভাবিকভাবেই গল্পের ধারাবাহিকতায় উঠে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যের কথা। আগামী ১ মে থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
এর আগে একই নামে নির্মিত হয়েছিল একটি কাহিনিচিত্র। সেখানেও শেখ রাসেল চরিত্রে অভিনয় করেছিল আরিয়ান দিহান। জ্যোতিকা জ্যোতিকেও দেখা গেছে বঙ্গমাতার চরিত্রে। এ ছাড়া মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা শাকিল আহমেদের।
নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘এর আগে গৌতম কৈরীর “বঙ্গমাতা” স্বল্পদৈর্ঘ্যে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে আমার। চেষ্টা করব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্রটিকে সুচারুভাবে উপস্থাপন করার।’
অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এমন একটি টেলিছবিতে শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের ইচ্ছা তো সব শিল্পীরই থাকে। আমারও রয়েছে। তবে এ বিষয়ে আমার সঙ্গে এখনো কথা চূড়ান্ত হয়নি। চূড়ান্ত কথা হলে আমি শিডিউল অনুযায়ী আমার সম্ভাব্য ডেট জানাব।’
আমি মায়ের কাছে যাবো ছাড়া সহিদ রাহমানের মহামানবের দেশে অবলম্বনে নির্মিত হচ্ছে আরও দুটি টেলিছবি। বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে নিয়ে ‘ক্যাপ্টেন কামাল’ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণিকে নিয়ে ‘বিন্দু থেকে বৃত্তে’। টেলিছবি দুটিতে শেখ কামাল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময় ও শেখ মণি চরিত্রে রওনক হাসান।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫