অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল গত বছরের বড়দিনের মৌসুমে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। ২.৩ বিলিয়ন ডলারের ব্যবসা করে বিশ্ব সিনেমার ইতিহাসে তৃতীয় সেরা গ্রসিং ফিল্মের স্বীকৃতি পেয়েছে অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার।
অ্যাভাটার সিরিজের তৃতীয় ও চতুর্থ সিনেমা নিয়েও দর্শকদের কৌতূহলের শেষ নেই। অ্যাভাটার থ্রি মুক্তির কথা ছিল আগামী বছর। তবে সম্প্রতি নির্মাতা জেমস ক্যামেরন জানিয়েছেন, এক বছর পিছিয়ে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে অ্যাভাটার থ্রি। অ্যাভাটার ফোর আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। আর অ্যাভাটার ফাইভ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত।
জেমস ক্যামেরন বলেন, ‘করোনা মহামারির সময় আমাদের কাজ অনেক বিঘ্নিত হয়েছে। অনেক কিছু নতুন করে শুরু করতে হয়েছে। এটা আমাদের জন্য ছিল কঠিন একটি সময়।’ অ্যাভাটার থ্রির মুক্তি এক বছর পিছিয়ে যাওয়ার এটি অন্যতম কারণ। অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি দ্য ওয়ে অব ওয়াটারের শুটিংয়ের সময়ই তৃতীয় ও চতুর্থ পর্বের কিছু অংশের শুটিং করে ফেলেছেন পরিচালক।
পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস ক্যামেরন বলেন, ‘আমরা তৃতীয় পর্বের লাইভ অ্যাকশন ফটোগ্রাফি, এমনকি চতুর্থ পর্বের কাজও কিছুটা এগিয়ে নিয়েছি। কারণ চতুর্থ পর্বে বিগ টাইম জাম্প থাকবে।’ এই টাইম জাম্প ছয় বছরের হবে, সেটাও খোলাসা করেছেন পরিচালক।
অ্যাভাটারের তৃতীয় পর্বের নাম কী হবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। ক্যামেরন নিশ্চিত করেছেন, তৃতীয় পর্বে রোনাল চরিত্রে ফিরবেন কেট উইন্সলেট। অ্যাভাটারের দ্বিতীয় পর্বে কেটের চরিত্রটি তেমন বড় ছিল না। তবে স্বল্প উপস্থিতিতেই আলোচিত হয়েছিল চরিত্রটি। তৃতীয় পর্বে কেটের চরিত্রের গুরুত্ব বেশি থাকবে বলে জানিয়েছেন নির্মাতা ক্যামেরন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫