কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে নির্মিতব্য ‘এমআর-নাইন’ সিনেমার শুটিং শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে ১৪ মে থেকে পুরোদমে চলছে দৃশ্যধারণের কাজ। শুটিংয়ে অংশ নিয়েছেন নাম-ভূমিকার অভিনেতা এবিএম সুমন ও আনিসুর রহমান মিলন। সিনেমাটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমাটির শুটিং চলছে ইংরেজি সংলাপে। পরে বাংলায় ডাবিং করা হবে।
সিনেমায় হলিউডের কয়েকজন শিল্পীর অভিনয়ের কথা আছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ‘ক্যাপ্টেন আমেরিকা’র ফ্র্যাঙ্ক গ্রিলো। ডেডলাইন নামের যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর অভিনেতা ফ্র্যাঙ্ক। তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘প্যারাডাইস হাইওয়ে’।
পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করবেন ফ্র্যাঙ্ক। এমআর-নাইন সিনেমার শুটিং চলছে যুক্তরাষ্ট্রে। চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ অংশের শুটিং হওয়ার কথা রয়েছে। এর আগে গল্পের চিত্রনাট্য সংশোধন করতে বলেছে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি। ৭ জুন চিত্রনাট্য পড়ার পর বেশ কয়েকটি জায়গায় সংশোধনী দেওয়া হয়েছে। তবে সিনেমার বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজ বলেছেন, চিত্রনাট্যে কোনো কিছু পরিবর্তন করে কাজ করা যাবে না। তাহলে গল্পের আবেদন কমে যাবে।
সংশোধন না করে কাজ করলে প্রদর্শনী তো বটেই, কাজেরও অনুমতি না পাওয়ার আশঙ্কা থাকে। এ প্রসঙ্গে প্রযোজক আজিজ বলেন, ‘অনুমতি পাওয়া না গেলে যুক্তরাষ্ট্রেই পুরো সিনেমার শুটিং করব।’
বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ও লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস প্রযোজনা করছে এমআর-নাইন সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক।
সিনেমায় বাংলাদেশ থেকে অভিনয় করছেন এ বি এম সুমন, আনিসুর রহমান মিলন, সানজু জন, জেসিয়া, আলিসা, সাজ্জাদ হোসেন; ভারত থেকে সাক্ষী এবং হলিউড থেকে ফ্র্যাঙ্ক গ্রিলো ছাড়াও মাইকেল জে হোয়াইট, লুইস ট্যান্ট প্রমুখ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫