কিশোরগঞ্জের হোসেনপুরের সিদ্দিকুর রহমান শখ করেই ৪ বছর ধরে একটি ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় লালন-পালন করছেন। আদর করে নাম দিয়েছেন রং বাহাদুর।
১ হাজার ৪০০ কেজির এই ষাঁড় বিক্রির জন্য এবার কোরবানির পশুর হাটে তোলা হবে জানিয়েছেন সিদ্দিকুর রহমান। তবে আগ্রহীদের মোবাইল ফোনেও যোগাযোগ করতে অনুরোধ করেছেন তিনি। সিদ্দিকুর রহমান হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাউতলী বাজারের পূর্ব পার্শ্বে গণমান পুরুরা গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কোরবানির পশুর হাট কাঁপাবে রং বাহাদুর। ইতিমধ্যে পাইকারেরা দাম হাঁকিয়েছেন ১১ থেকে সাড়ে ১২ লাখ টাকা।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রং বাহাদুরকে যত্ন করছেন সিদ্দিকুর রহমান। এ সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, শখ করেই রং বাহাদুরকে তিনি লালনপালন করেছেন। কোরবানির ঈদ উপলক্ষে রং বাহাদুরকে কিনতে আগ্রহীদের তাঁর মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ‘জেলার সবচেয়ে বড় কোরবানির পশু রং বাহাদুর। এবারের কোরবানির পশুর হাটে এটি বিক্রি হবে। এই ষাঁড়টির প্রায়ই স্বাস্থ্যপরীক্ষা করেছি এবং
এটির পরিচর্যার জন্য কৃষককে পরামর্শ দিয়েছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫