স্টার জলসার ‘কে আপন কে পর’ সিরিয়ালে জবা চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান পল্লবী শর্মা। এরপর টিভি পর্দায় সেভাবে আর পাওয়া যায়নি পল্লবীকে। অবশেষে তিনি আবার ফিরছেন। জি বাংলা সম্প্রতি প্রকাশ করেছে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’র প্রোমো। তাতে মুখ্য চরিত্রে দেখা গেল পল্লবীকে। ‘যমুনা ঢাকি’র নায়ক রুবেলের সঙ্গে জুটি বেঁধে নতুন সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
‘নিম ফুলের মধু’ সিরিয়ালের প্রোমো শুরু হয়েছে দুই বাড়ির অন্দরের দৃশ্যের মাধ্যমে। বিয়ের জন্য পৃথকভাবে পল্লবী ও রুবেলকে ছবি দেখানো হচ্ছে। দুজনেই দুটো ছবি পছন্দ করে। বেজে ওঠে বিয়ের সানাই। গায়েহলুদের আসরে বান্ধবীরা পল্লবীকে প্রশ্ন করে, ‘সেই তো জয়েন্ট ফ্যামিলিতে গেলি, পারবি তো?’ তখন পল্লবীর উত্তর, ‘বর যদি আমার পাশে থাকে কেন পারব না!’
তবে কেউ যে তাঁর পাশে থাকবে না, সেটা বিয়ের প্রথম দিনই বুঝে যায় পল্লবী। যেমনটা সে ভেবেছিল, স্বামী কিংবা শাশুড়ির কাছ থেকে উল্টো ব্যবহার পায়। আশাহত হয় সে। তবে পল্লবীর পাশে এসে দাঁড়ায় ওই বাড়ির ঠাম্মা, এ চরিত্রে আছেন লিলি চক্রবর্তী। পল্লবীর মাথায় হাত রেখে তিনি বলেন, ‘বিয়ের প্রথম বছর হলো নিম ফুলের মধু। তেতোটুকু পার করলে তবেই না মিঠের হদিস পাবি।’
জানা গেছে, নভেম্বর থেকে জি বাংলায় শুরু হবে ‘নিম ফুলের মধু’র প্রচার। তবে নতুন সিরিয়াল প্রচারের সুখবরের সঙ্গে উড়ে এল আরেক সিরিয়াল বন্ধের খবরও। ‘নিম ফুলের মধু’ যখন প্রচারে আসবে, একই সঙ্গে প্রচার শেষ হবে ‘পিলু’ সিরিয়ালের। শোনা যাচ্ছে, নভেম্বরের শুরুতেই হবে ‘পিলু’র শেষ দিনের শুটিং। এ সিরিয়ালের স্লটেই দেখা যাবে ‘নিম ফুলের মধু’।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫