হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। তিনি প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে এই হুমকির অভিযোগ এনেছেন।
৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় মিশুকের বিরুদ্ধে জিডি করেন বদিউজ্জামান দিদার। ওই জিডিতে একটি ফোন নম্বর উল্লেখ করে দিদার বলেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও মিশুক তাঁর মোবাইল ফোনে হোয়াসটঅ্যাপের মাধ্যমে একটি খুদে বার্তা পাঠিয়েছেন। মূলত এই খুদে বার্তাকেই তিনি হুমকি হিসেবে দেখছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।
দায়ের করা জিডির কপি পর্যালোচনায় দেখা যায়, মিশুক খুদে বার্তা পাঠিয়ে দিদারকে বলেন, ‘আপনি অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করছেন। আপনি আমাকে ব্যক্তিগতভাবে অপদস্থের চেষ্টা করছেন, কিন্তু তা পেশাগত বা আইনগতভাবে নয়। বিষয়টি আমি মাথায় রাখব।’
জিডিতে দিদার দাবি করেন, ওই খুদে বার্তার বক্তব্যে তিনি ‘একধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণেই থানায় জিডি করেছেন।
এ অভিযোগের বিষয়ে তানভীর আহমেদ মিশুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট ‘নগদ’ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। যখন এই সিদ্ধান্ত হয়, তখন মিশুক বিদেশে অবস্থান করছিলেন বলে জানা যায়। যদিও ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫