অবশেষে পাওয়া গেল পূর্বাভাস—‘হাওয়া’ আসছে। টিভি নাটক ও বিজ্ঞাপনের প্রশংসিত নির্মাতা মেজবাউর রহমান সুমন এই প্রথম সিনেমা বানিয়েছেন। ‘হাওয়া’ তার নাম। ২০১৯ সালের শেষের দিকে কক্সবাজার ও সেন্ট মার্টিন এলাকায় টানা ৪০ দিন হয়েছিল শুটিং। এরপর দীর্ঘ অপেক্ষা। প্রায় আড়াই বছর পর গতকাল সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করে নির্মাতা জানালেন, ‘হাওয়া’ সিনেমার যাবতীয় কাজ শেষ। কয়েক দিনের মধ্যে জমা পড়বে সেন্সর বোর্ডে। ছাড়পত্র পেলেই চূড়ান্ত করবেন ‘হাওয়া’ মুক্তির দিনক্ষণ।
এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’ আর ‘দেবী’র মতো আলোচিত ও ব্যবসাসফল সিনেমার পর ‘হাওয়া’ হতে যাচ্ছে সিনেমা হলে চঞ্চলের পরবর্তী রিলিজ। সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘এ রকম গল্প নিয়ে এর আগে, এ দেশে আর কোনো সিনেমা নির্মাণ হয়নি। হয়তো কেউ সাহসও করেননি। আমরা এত কষ্ট করতে পেরেছি সিনেমাকে ভালোবাসি সেই জন্য। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। এটা আমার বিশ্বাস, যদি ভালো কিছু হয়, দর্শক এর মূল্য দেবেন।’
চঞ্চল ছাড়াও ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভী, নাসির, মাহমুদ প্রমুখ। কী নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি? নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, ‘মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। সেখানকার অভিজ্ঞতা এটি। আমাদের এই অঞ্চলে জলকেন্দ্রিক যে মিথ আছে, তার একটা আধুনিক উপস্থাপনা বলতে পারেন।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৫ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫