
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিএমসিসিআই সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল বলেন, বাংলাদেশে এক সময় মালয়েশিয়ার বিশাল বিনিয়োগ ছিল। উভয় দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্কও দীর্ঘ দিনের। মালয়েশিয়ার পোর্ট কেলাং ও অন্যান্য বন্দর বাংলাদেশি আমদানি-রপ্তানি বাণিজ্যে ট্রানজিট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাণিজ্য বৃদ্ধিতে এফটিএ সম্পাদনের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে বলে তিনি মন্তব্য করেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি পূরণে রপ্তানি বৃদ্ধি করতে হবে। এ সময় তিনি মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণে ও বাংলাদেশি পণ্যের পরিচিতি বৃদ্ধিতে চট্টগ্রামে একটি ‘রোড শো’ আয়োজনের আহ্বান জানান।
চিটাগাং চেম্বারের সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পিটিএ সম্পাদন, ওয়ার্কিং গ্রুপ গঠন করে সমীক্ষা পরিচালনা ও মূল্যায়ন, উভয় দেশের মধ্যে প্রাথমিকভাবে ১০টি পণ্যের ডিউটি ফ্রি সুবিধার তালিকা প্রস্তুত এবং মালয়েশিয়ায় আরএমজি, হোম টেক্সটাইল, ফুটওয়্যার, সিরামিকস, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি পণ্য রপ্তানি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫