গৌরীপুরে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করা হয়েছে। আজ শনিবার গৌরীপুর বন বিভাগ লামাপাড়া গ্রামের মো. মোশারফ হোসেনের নেপিয়ার ঘাসের বাগান থেকে এই শাবক দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এই গ্রামে বড় কোনো জঙ্গল নেই। এর আগে তাঁরা গ্রামে কোনো মেছো বাঘ দেখেননি। শাবক দুটি কোথা থেকে এসেছে তাঁরা বুঝতে পারছেন না।
জানা যায়, শনিবার সকালে লামাপাড়া গ্রামের মোশারফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাসের খেত থেকে ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পান। এ সময় তিনি সজীব মিয়া, নীরব মিয়া ও বিজয়ের সহযোগিতায় শাবকটি আটক করেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবককে আটক করেন।
মেছো বাঘের শাবক ধরার বিষয়টি গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমানকে জানালে তিনি উদ্ধারের উদ্যোগ না নিয়ে শেরপুর বন বিভাগকে জানাতে বলেন। পরে সাংবাদিকেরা গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি শাবক দুটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন।
গৌরীপুর বন বিভাগের বনরক্ষক মিলন কস্তা পরে লামাপাড়া গ্রাম থেকে মেছো বাঘের শাবক দুটি উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসেন।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ বন বিভাগের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উদ্ধারকৃত শাবক দুটিকে শেরপুর বন বিভাগের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে অবমুক্ত করা হবে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে হালকা বৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
২ ঘণ্টা আগে
ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রৌদ্রোজ্জ্বল সকালে দিন শুরু হলেও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আজ রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
১ দিন আগে
পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা দুটি লেপার্ড শাবককে রাখা হয়েছিল তিন সপ্তাহের কোয়ারেন্টিনে। সেই তিন সপ্তাহ শেষে পার হয়েছে ৯ বছর। শাবক থেকে লেপার্ডগুলো হয়েছে পূর্ণবয়স্ক। কিন্তু এখনো তাদের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে গাজীপুর সাফারি পার্কের সেই ছোট্ট খাঁচায়।
১ দিন আগে
নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আজ শনিবার এই প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
২ দিন আগে