গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২০ দিনে ৯টি জেব্রার মৃত্যু হয়েছে। জেব্রাগুলো কী কারণে মারা গেছে, সে বিষয়ে জানতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে এরই মধ্যেই ময়নাতদন্তের জন্য স্যাম্পল পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ও জানতে কাজ করা হচ্ছে। গত ২ জানুয়ারি হঠাৎ করে পার্কে ছয়টি জেব্রার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গত সোমবার পার্কে আরও তিনটি জেব্রার মৃত্যু হয়।
কয়েক দিনের ব্যবধানে এতগুলো জেব্রার মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে পার্ক কর্তৃপক্ষ। শত্রুতাবশত কেউ হত্যা করেছে, নাকি খাবারের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, তা খুঁজে বের করতে কাজ করা হচ্ছে।
নাম না প্রকাশ করা শর্তে পার্কের এক কর্মচারী বলেন, ‘এ ঘটনার পর সব কর্মচারী-কর্মকর্তাকে ডেকে নিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এ কারণে আমরা মুখ খুলিনি।’
৯টি জেব্রার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমের কাছে এত দিন গোপন রাখায় বিতর্কের জন্ম দিয়েছে বলে মনে করছে স্থানীয় সচেতন মহল। তারা বলছে, এতগুলো প্রাণী হত্যার বিষয়টি পরিকল্পিত কি না, সেটাও তদন্ত করে বের করা উচিত।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওয়ার্ল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, আজ মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমে বিস্তারিত জানাবেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাণীগুলো কী কারণে মারা গেছে, এর জন্য ঢাকা ও ময়মনসিংহ থেকে বিশেষজ্ঞরা এসেছিলেন।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান মোবাইলে আজকের পত্রিকাকে বলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে মরদেহগুলোর ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। পরে স্যাম্পল সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়। সবশেষে জেব্রাগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনে করোনার কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা উকিল উদ্দিন।
তবিবুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে করোনা নেগেটিভ এসেছে। মানুষের করোনা পরীক্ষা আর প্রাণীর করোনা পরীক্ষার মধ্যে একটু পার্থক্য রয়েছে। প্রাণীর করোনা পরীক্ষার চূড়ান্ত ফলাফল আসতে একটু বিলম্ব হবে।

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল উদ্যোগ থেকে কার্বন ক্রেডিট বিক্রি করে প্রতিবছর প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলার আয় করতে পারে বাংলাদেশ। সরকারের একটি সাম্প্রতিক জলবায়ু অর্থায়ন বাজেট প্রতিবেদনে বিশ্বব্যাংকের হিসাবের বরাত দিয়ে এই সম্ভাবনার কথা জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি নামতে পারে। পাশাপাশি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।
১০ ঘণ্টা আগে
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছয় বছর মেয়াদি এই প্রকল্পের আওতায় দেশজুড়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ, গবেষণা, আইন প্রয়োগ ও নীরব এলাকা প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
রাজধানী এবং এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
২১ ঘণ্টা আগে