
দেশে আজ আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এ অবস্থা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে চলতি মাসে একাধিক তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে চারটি। শুধু তা-ই নয়, এপ্রিল মাসেই সাগরে একটি নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে, যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে সর্বোচ্চ তিনটি তীব্র কালবৈশাখীর আভাস।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৭ মার্চ অনুষ্ঠিত আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এসব তথ্য জানানো হয়।
মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হবে। তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে বেশি। এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
মূলত তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।
সেই হিসাবে মাসিক তাপপ্রবাহের সম্ভাবনায় বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এই সময়ে দেশে পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এপ্রিলের ১৩ তারিখে শেষ হয়ে যাচ্ছে চৈত্র মাস। মার্চের প্রায় অর্ধেক মাস বৈশাখ। এ মাসে সর্বোচ্চ তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কার পূর্বাভাস রয়েছে।

রাজধানীতে আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।
১৫ ঘণ্টা আগে
আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় থাকা মৌসুমি বায়ু এবং লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই কম-বেশি হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
প্লাস্টিক উৎপাদনে নিয়ন্ত্রণ শিথিল করতে চায় যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ রোধে তৈরি হতে যাওয়া ঐতিহাসিক আন্তর্জাতিক চুক্তি কার্যত অকার্যকর করে দিতে এরই মধ্যে ওয়াশিংটনের তৎপরতা শুরু হয়েছে। এই চুক্তিতে বড় ধরনের শিথিলতা ও আইনি ‘লুপহোল’ বা ফাঁকফোকরের সুযোগ তৈরি করতে কূটনৈতিক চাপ...
২ দিন আগে
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের বঙ্গোপসাগরে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।
৩ দিন আগে