
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাদের বা আগের প্রজন্মের ব্যর্থতার কারণে নতুন প্রজন্মকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে ঢাকায় বিশ্ব ওজন দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা সহজ জীবন পেয়েছিলাম। সহজভাবে ভাবতাম, সহজ মতে চলতাম। কিন্তু আমাদের ব্যর্থতার কারণে তরুণ প্রজন্ম, যারা আগামী দেশের দায়িত্ব নেবে, তারা প্রথম থেকেই কঠিন একটি বাস্তবতার মুখোমুখি হচ্ছে।’
উপদেষ্টা বলেন, ‘ওজন স্তর ও জলবায়ু পরিবর্তন দুটোই মানবসভ্যতাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। কারণ আমরা যে কাজগুলো করি, তার পরিণাম আমরা চিন্তা করি না। আমরা গড্ডলিকাপ্রবাহে গা ভাসিয়ে দিয়ে একটা ধারাকেই উন্নয়ন মনে করি। এটাকে নিয়ে প্রশ্ন করি না, প্রকৃতি কতটুকু নিতে পারে।’
তিনি আরও বলেন, ‘ওজন স্তর নিয়ে আন্তর্জাতিক আইনে প্রতিটি দেশই স্বাক্ষর করেছে। সর্বজনীন এই আইন বাস্তবায়নে বিশ্বসম্প্রদায় অতটা মনোযোগী না। জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে আমাদের মতো দরিদ্র দেশ। আর ওজন স্তরের কারণে ক্ষতিগ্রস্ত হয় উন্নত বিশ্বের কিছু দেশ। জলবায়ু পরিবর্তনের জন্য এখন পর্যন্ত যে অর্থ দেওয়ার কথা উন্নত বিশ্বের, তারা তা কোনো দিনও দেয়নি কিংবা এর ধারেকাছেও যায়নি। ওজন স্তরের ক্ষেত্রে সেই টাকাটা তারা দেয়। এখনে আরেক রকম বৈষম্য দেখতে পাই।’
ভোগবাদের সঙ্গে জলবায়ু পরিবর্তনের সম্পর্ক রয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা যে এখন এয়ারকন্ডিশনে বসে আছি, সেটাও এখানে ভূমিকা রাখছে। ফোমের প্যাকেটে বাসায় স্যান্ডুয়েজ আনি, বার্গার আনি সেটাও ভূমিকা রাখছে। ফলে আমাদের ভোগবাদের সঙ্গে, জীবন মানের সঙ্গে এটার একটা সম্পর্ক রয়েছে। দেখেন দুপুর সাড়ে ১২টায় কতগুলো বাতি জ্বালিয়ে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পরিকল্পনার দৈন্য। আমরা ভবন তৈরিতে এমন পরিকল্পনা করি, যাতে ভরদুপুরে আলো জ্বালানোর প্রয়োজন হবে না।’
এ উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়কে বলেছি আগামী দিনে এমন ভুল ডিজাইন যেন আমরা না করি। আমরা যেন মাটি পোড়ানো ইট ব্যবহার না করি।’
সেমিনারে পরিবেশ অধিদপ্তর মহাপরিচালক ড. আবদুল হামিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বন ও জলবায়ু মন্ত্রণালয় সচিব ড. ফারিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তর পরিচালক (বায়ুমান) মো. জিয়াউল হক প্রমুখ।

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। মৃদুমন্দ হাওয়াও বইছে। নেই রোদের উত্তাপ। আষাঢ়ের ২১তম দিনে এসেও বর্ষার ঝরঝর দিনের রূপের দেখা এখনো মেলেনি। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৮ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। সম্ভাব্য ঝোড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...
১ দিন আগে
বিশ্বজুড়ে বায়ুমান নিয়ে গবেষণা করা প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকাটি বলছে, বর্তমানে সবচেয়ে বেশি বায়ুদূষণ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসায়। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৭৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
১ দিন আগে
ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে