
আর কয়েক দিন পর আসবে আষাঢ় মাস। শুরু হবে বর্ষাকাল। মৌসুমি বায়ুর বিস্তার ঘটছে। বাড়ছে বৃষ্টির মাত্রা। তাই প্রকৃতিতে এখনই মিলছে বর্ষার আগমনী বার্তা।
গতকাল ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ সোমবার দুপুরের দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।
তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অবশ্য ঢাকা ও এর আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর পর্যন্ত জন্য আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২।
এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১০ মিনিট।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া
৩ ঘণ্টা আগে
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
১৪ ঘণ্টা আগে
আজ গুলশান এলাকার বাতাস সবচেয়ে বেশি দূষিত অবস্থায় আছে। বিশেষ করে গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৫১, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
২ দিন আগে
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২ দিন আগে