
রাজধানী ঢাকার বাতাসের জন্য খুব একটা সুসংবাদ নেই। বিগত কয়েক দিন ধরেই ঢাকা বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায় সব সময়ই শীর্ষ ১০-এ অবস্থান করেছে এবং বেশির ভাগ সময় ঢাকার বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’। আজ শনিবারও ঢাকা বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করছে। একই সঙ্গে আজও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’।
গতকাল শুক্রবার সকাল ৮টা ২৭ মিনিটের রেকর্ড অনুযায়ী, দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে ছিল ঢাকা। তার আগের দিন ছিল অষ্টম স্থানে। আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে বা বাতাসের গুণমান সূচকে (একিউআই) ঢাকার বায়ুমানে অবনতি হয়ে স্কোর দাঁড়িয়েছে ২২৩-এ, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
অন্যান্য দেশের বায়ুমানের সঙ্গে তুলনা করে তালিকা করা হয় বলে বায়ুমানের অবনতি হলেও প্রায়শই তালিকার নিচের দিকে চলে আসে ঢাকার অবস্থান। তবে, বেশির ভাগ সময় ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এবং সংবেদনশীল মানুষের জন্য ক্ষতিকর পর্যায়েই থাকে।
এদিকে, আজ বিশ্বজুড়ে ঢাকা ছাড়া বায়ুদূষণে শীর্ষ ৫ থাকা শহরগুলো হলো যথাক্রমে—পাকিস্তানের লাহোর (১৯২), ভারতের দিল্লি (১৮৩), থাইল্যান্ডের চিয়াং মাই (১৭১) এবং ভিয়েতনামের হ্যানয় (১৬৯)।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতি বছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।
দীর্ঘদিন ঢাকার বাতাস অতিমাত্রায় দূষিত হওয়ায় বাইরে বের হলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।
পাশাপাশি ইটভাটা, শিল্পকারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন করা, নির্মাণসামগ্রী ঢেকে রাখা, নির্মাণসামগ্রী পরিবহনের সময় ট্রাক বা লরি ঢেকে নেওয়া, নির্মাণস্থলের আশপাশে দিনে অন্তত দুবার পানি ছিটানো এবং পুরোনো ও ধোঁয়া তৈরি করা যানবাহন রাস্তায় বের না করতে বলা হয়েছে।

আজ শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১ দিন আগে
সকাল থেকেই ঢাকায় দেখা মিলেছে মিষ্টি রোদের। তবে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলছে, আজ ঢাকার আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
২ দিন আগে
এভারেস্টের বেস ক্যাম্পে পর্বতারোহীদের জ্বালানি পোড়ানো এবং হিমবাহের ওপর সরাসরি প্রস্রাব ফেলার কারণে প্রতিবছর প্রায় ২ হাজার ৫০০ টন বরফ ও তুষার গলে যাচ্ছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
২ দিন আগে
মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ দুর্বল হতে পারে। ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাত অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
৩ দিন আগে