Ajker Patrika

ঢাকাসহ চার বিভাগে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৯: ১২
ঢাকাসহ চার বিভাগে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজ শুক্রবার ভোরবেলা বয়ে যায় কালবৈশাখী। এর সঙ্গে হয়েছে বজ্রবৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুরের পর দেশের অন্তত চার বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৫ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত