
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে সব সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত থেকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সোমবার সন্ধ্যার পর এটি দুর্বল ঘূর্ণিঝড় হামুনে পরিণত হতে পারে।
এদিকে নিম্নচাপের প্রভাবে উপকূলের অনেক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এখনো তাঁরা পর্যবেক্ষণ করছেন। সন্ধ্যার পর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আব্দুর রহমান বলেন, তবে এটি দুর্বল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। গতিবেগ ৬২ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটারের মধ্যে থাকবে।
অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থেকে সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে অতি স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে না যেতে উৎসাহিত করা হলো।

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
২ দিন আগে
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা।
২ দিন আগে
এখন গ্রীষ্মকাল। জ্যৈষ্ঠের মাঝামাঝি চলছে। দেশের কোথাও ঝরছে বৃষ্টি, কোনো এলাকা পুড়ছে গরমে। এই পরিস্থিতির মধ্যেই আসছে পবিত্র ঈদুল আজহা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দিনও আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
২ দিন আগে
মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির মাংস কাটার জন্য কাটা হচ্ছে তেঁতুলগাছ। যেখানে এই গাছ প্রায় হারিয়ে যেতে বসেছে। প্রতি ঈদে মাংস কাটার খাইট্টা তৈরিতে নিধন করা হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ।
৩ দিন আগে