মাঘ মাস আসার আগেই রাজধানী ঢাকায় শীতের দাপট কমতে শুরু করেছে। তাপমাত্রা প্রতিদিনই একটু একটু করে বাড়ছে। গতকাল সোমবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার হয়েছে ১৬ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ৩১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৪ মিনিটে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে আগামী কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও কমে আসার সম্ভাবনা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ রোববার সকালে তাপমাত্রা আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আজ সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা শনিবার ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
১৮ ঘণ্টা আগে
শীত প্রায় শেষের দিকে। সাধারণত শীতের মৌসুমে বাতাস থাকে শুষ্ক। বেড়ে যায় ধূলিকণার পরিমাণ। আর এ কারণে বায়ুদূষণও বাড়তে থাকে। আজ শনিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তালিকার সকাল ৯টার রেকর্ডে দেখা যায়, ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’।
২ দিন আগে
মাঘ মাস শেষ হতে বাকি আরও কিছুদিন। এরই মধ্যে শীত পালিয়েছে বলা যায়। সকাল থেকেই দেখা যায় উজ্জ্বল রোদ। বাড়ছে তাপমাত্রাও। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকার দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক এবং আকাশ পরিষ্কার থাকবে।
২ দিন আগে