
মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কাটছে না। আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সারা দেশের মধ্যে গতকাল শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ৫১ মিলিমিটার।
বৃষ্টি হলেও উত্তরাঞ্চলের বেশির ভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রাজধানী ঢাকায় ছিল ৩২ দশমিক ৪।
আজও দেশের ৮ বিভাগেই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তবে তাপমাত্রা কমছে না, বরং রাজধানী ঢাকাসহ বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
এদিকে গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টা পর্যন্ত অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় এই অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮০ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।

প্রায় প্রতিদিনই ঢাকায় বৃষ্টির দেখা মিলছে। তবুও দূষণের মাত্রা কমতে দেখা যাচ্ছে না। আজ সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের ওয়েবসাইটে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সবার জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
৪ ঘণ্টা আগে
পরিবেশবান্ধব অন্ত্যেষ্টিক্রিয়ার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন অস্ট্রেলিয়ার সিডনির এক নারী। মাশরুম থেকে তৈরি বিশেষ ধরনের পচনশীল কফিনে দেশটির প্রথম ব্যক্তি হিসেবে সমাহিত হয়েছেন সত্তরের কোঠায় থাকা ক্যারোলিন।
১৭ ঘণ্টা আগে
ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
১ দিন আগে