বিয়ে করেছেন অভিনেতা নিলয় আলমগীর। গত ৭ জুলাই পারিবারিকভাবে বন্ধু তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ১১ আগস্ট বুধবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন নিলয়।
নিলয় বলেন, ‘গত বছর ফেসবুকে হৃদির সঙ্গে পরিচয়। এরপর আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। গত ৭ জুলাই পারিবারিকভাবে আমরা বিয়ে করেছি। আমার বোন অস্ট্রেলিয়া থাকেন। তিনি দেশে ফিরলে হবে বিবাহোত্তর সংবর্ধনা।’
নিলয়ের স্ত্রী হৃদি পড়াশোনার পাশাপাশি লেখক ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। একটি সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণযোগাযোগের দায়িত্ব পালন করছেন তিনি। হৃদির সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নিলয়ের।
২০১৬ সালে নিলয় বিয়ে করেছিলেন অভিনেত্রী আনিকা কবির শখকে। ২০১৭ সালে আলাদা হয়ে যান তাঁরা।

বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার লড়াইয়ে থাকা একজন তরুণীর কাছে সবচেয়ে বড় ভয়ের কারণ কোনো কুপ্রস্তাব বা বাতিল হয়ে যাওয়া চরিত্র ছিল না। সেটি এসেছিল বন্ধুত্বের ছদ্মবেশে—শুটিং সেটের চেনা মুখ, কাজের প্রতিশ্রুতি এবং উত্তর প্রদেশে যাওয়ার একটি আমন্ত্রণ। কিন্তু সেই যাত্রার শেষ হয়েছিল মুক্তিপণের দাবি, একটি মস্তকহীন দেহ
১৩ ঘণ্টা আগে
সালমান খানের পর এবার বলিউডের আরেক খান আমির খানকে হুমকির অভিযোগ উঠেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করেছেন এই বলিউড অভিনেতা। আর এই বিয়েকে কেন্দ্র করেই হুমকির ঘটনা ঘটেছে।
১৩ ঘণ্টা আগে
দীর্ঘ বিরতি পেরিয়ে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে অভিনয়ে ফেরেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব কনটেন্ট। এবার নিজের চেনা ভুবনে ফিরছেন শিমু। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘ফিরে আসার গল্প’ নামের নতুন ধারাবাহিক নাটকে।
১৫ ঘণ্টা আগে
দেড় বছর আগে সংগীত পরিচালক-শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মিলে শুরু করেন মোজি অ্যান্ড কোং নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান কভার করে প্রকাশ করছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ সিনেমার...
১৬ ঘণ্টা আগে