
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট: সিজন ৫’-এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন। এসব অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত করা হয়েছে নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসকে।
আজ মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন এই লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে, যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে—বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নোটিশে উল্লেখ করা হয়, নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে সিসা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি শব্দ ব্যবহার করে এমনভাবে কথা বলা হয়েছে, যা নীতিনৈতিকতা পরিপন্থী। পাশাপাশি ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদি ডায়ালগগুলো তরুণদের মুখে মুখে ঘুরছে, যা সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থী। এমন সংলাপ নারীদের অবমাননা করে বলে দাবি করেছেন আইনজীবী।
নোটিশে আরও বলা হয়, নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই গত ১৪ জুন এক সাক্ষাৎকারে বলেছেন, নাটকটি এখন সব বয়সী মানুষের জন্য তৈরি করা হচ্ছে। অথচ নাটকের ভাষা, ভাব ও উপস্থাপন একদমই পরিবারবান্ধব নয়। বরং এতে সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও সাংস্কৃতিক ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ প্রসঙ্গে আইনজীবী মহি উদ্দিন বলেন, ‘সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে আমি মনে করি, এ ধরনের নাটক সম্প্রচার বন্ধ হওয়া উচিত। যেহেতু বাংলাদেশের নাটক খুবই সমৃদ্ধ একটি শিল্প, একসময় আমরা হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল-মামুনসহ প্রথিতযশা নির্মাতাদের নাটক পরিবারের সঙ্গে বসে দেখতাম। কিন্তু এই নাটকগুলো পরিবার নিয়ে দেখার মতো নাটক নয়। আঞ্চলিকতা একটা ভাষার অলংকার হতে পারে, কিন্তু এই নাটকে আঞ্চলিকতার নামে যে সমস্ত গালি তুলে আনা হচ্ছে, সেটা খুবই আপত্তিকর। জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ অনুযায়ী, শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে—এমন কনটেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিকমাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে।’
নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে নাটকটির বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা।

সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শব্দ ‘ইনশা আল্লাহ’ ব্যবহার করে সবাইকে চমকে দিলেন!
৫ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন শোবিজ তারকারা। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম।
১২ ঘণ্টা আগে
সুপারহিরো সিনেমার জগতে নতুন চমক। আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই দাপুটে টাইউইন ল্যানিস্টারকে এবার দেখা যাবে গথাম সিটিতে। তৈরি হচ্ছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার সিকুয়েল। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।
১২ ঘণ্টা আগে
নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে। সনি টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শোর পাঁচটি সিজনেই পাওয়া গেছে তাঁকে।
১২ ঘণ্টা আগে