
১৫৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হচ্ছে ধারাবাহিক নাটক ‘জোনাকির আলো’। আজ রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটির শেষ পর্ব। ধারাবাহিকটি পরিচালনা করেছেন মুসাফির রনি।
নাটকটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, শেলী আহসান, নাজনীন চুমকি, সালহা খানম নাদিয়া, ফারজানা আহসান মিহি প্রমুখ।
নির্মাতা মুসাফির রনি বলেন, ‘এটা এমন এক ধারাবাহিক, যার নির্মাণকালে শিল্পীরা আমাকে শতভাগ সহযোগিতা করেছেন। দর্শকের কাছ থেকে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। নাটকটির আজ শেষ পর্ব। নির্মাতা হিসেবে আমার আরও একটা সফল যাত্রা শেষ হলো। আশা করছি নতুন নাটক নিয়ে শিগগিরই দেখা হবে।’
নাটকের অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, ‘জোনাকির আলো দর্শক পছন্দ করেছেন। আজ শেষপর্ব প্রচার হবে। কিছুটা খারাপ তো লাগছেই। কারণ আমরা একটা পরিবারের মতো হয়েই এতে কাজ করেছিলাম।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে