
ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর জুটি। এই জুটি অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সুখের স্যুটকেস’, ‘ঘরজামাই’, ‘আপন পর’, ‘ক্র্যাক গার্ল’, ‘বউয়ের মন পুলিশ পুলিশ’ ইত্যাদি। এবার এই জুটি নিয়ে নতুন নাটক নির্মাণ করলেন নাজমুল রনি। নাটকের নাম ‘পার্সেল’। একটি পার্সেলকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের গল্প। রচনা করেছেন অনামিকা মন্ডল।
পরিচালক নাজমুল রনি বলেন, ‘অভিনেতা হিসেবে নিলয় আলমগীর ইতিমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। তানিয়া বৃষ্টিও এখন অভিনয়ে পরিপক্ব। তাঁকে দিয়ে যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো যায়। আমি এর আগে তানিয়াকে নিয়ে একটি নাটক নির্মাণ করেছি। এটা বলতেই হয় যে কাজের প্রতি তাঁর ডেডিকেশনই আজ তাঁকে এই অবস্থানে নিয়ে এসেছে। পার্সেল নাটকে নিলয় ও তানিয়া বৃষ্টি জুটি দারুণ অভিনয় করেছেন। তাঁদের অভিনয় এবং গল্প দর্শকদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘পার্সেল নাটকের গল্পটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। একটি পার্সেলকে কেন্দ্র করে মূলত নাটকের গল্প এগিয়ে যায়। আমার চরিত্রটি কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক হয়ে ওঠে। পরিচালকের সঙ্গে আলোচনা করে চরিত্রটির জন্য নিজেকে তৈরি করেছি। সাধ্যমতো চেষ্টা করেছি, চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার। আমি চাইছি, একই ঘরানার নাটকে আবদ্ধ না থেকে নানা ধরনের চরিত্রের নাটকে অভিনয় করতে। ভবিষ্যতেও দর্শক আমাকে ব্যতিক্রমধর্মী বিভিন্ন চরিত্রে দেখতে পাবেন।’
অভিনেতা নিলয় আলমগীর বলেন, ‘পার্সেল একটি ভিন্ন ধরনের গল্পের নাটক। তানিয়া বৃষ্টি আর আমার অভিনীত অনেক নাটক দর্শক পছন্দ করেছেন। এই নাটকটিও দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আমার বিশ্বাস।’
নির্মাতা নাজমুল রনি জানিয়েছেন, পার্সেল নাটকটি শিগগির একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে, এরপর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
১৩ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
১৩ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
১৩ ঘণ্টা আগে