
আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে শুরু হচ্ছে ‘মিস ইউনিভার্স ২০২৪ ’। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ আনিকা আলম। আজ বুধবার মিস ইউনিভার্সে অংশ নিতে মেক্সিকোর উদ্দেশে রওনা দিয়েছেন আনিকা। ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে।
মিস ইউনিভার্স বাংলাদেশের ফেসবুক পেজে আনিকার একটি ছবি শেয়ার করে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মিস ইউনিভার্স বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান ফ্লোরা এন্টারটেনমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য মিস ইউনিভার্স বাংলাদেশের ইভেন্ট বাতিল করা হয়। তাই, আনিকাকে মিস ইউনিভার্সে চুড়ান্ত করা হয়েছে সিলেকশনের মাধ্যমে।
আনিকা আলম একজন মেকাপ আর্টিস্ট। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। মিসেস হয়ে মিস ইউনিভার্সে আনিকার অংশ নেওয়া প্রসঙ্গে ফ্লোরা এন্টারটেনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম বলেন, ‘২০২৩ সালে থেকে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ নতুন নিয়ম করেছে যে, বিবাহিতরাও এতে অংশ নিতে পারবেন। সেই হিসেবে আনিকা এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। এ ছাড়া আনিকা শুধু একজন আন্তর্জাতিক মেকাপ আর্টিস্ট নন, তিনি নারীর ক্ষমতায়নে এক দৃঢ় কণ্ঠস্বর, একজন নিবেদিত মা।

তিনি লয়োলা মেরিমাইন্ড ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্সে ডিগ্রি নিয়ে কাজ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়রের অফিসে। বর্তমানে জাতিসংঘরের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিশেষ করে জিরো হাঙ্গার নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।’
আনিকা আলম বলেন, ‘নারীর ক্ষমতায়ন নিয়ে আগে থেকে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জল করতে পারব। দেশবাসীর কাছে দোয়া চাই যেন বিশ্বমঞ্চে আমি বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে পারি।’

২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
৭ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
৮ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
১০ ঘণ্টা আগে