সম্প্রতি উপস্থাপক হিসেবে নাম লিখিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শো উপস্থাপনা করছেন তিনি। জুলাই মাসের শুরুর দিকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। এবারের পর্বে জায়েদ খানের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী মোনালিসা। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় পর্বটি প্রচার হবে ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
জায়েদ খান বলেন, ‘এই অনুষ্ঠানে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উতরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা নিয়ে সাজানো হয়েছে। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন, যা ছুঁয়ে যাবে দর্শকের মন। কেবল তো শুরু করেছি অনুষ্ঠানটা। চমক তো বাকি আছে অনেক। এটা যত দিন ভালো লাগবে।’
ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।’
এর আগে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম দুই পর্বে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী তানজিন তিশা ও প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের ব্যক্তিজীবন নিয়ে অনেক অজানা কথা শেয়ার করেছেন এই অনুষ্ঠানে।

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৪ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৪ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৪ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৪ ঘণ্টা আগে