ফাঁস হওয়া ভিডিও নিয়ে বিপাকে পড়েছেন দক্ষিণি সিনেমার অভিনেত্রী ওভিয়া। সম্প্রতি অনলাইনে ১৭ সেকেন্ডের একটি অন্তরঙ্গ ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওটি ওভিয়ার বলে দাবি করা হচ্ছে। তবে অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে, এটি ডিপফেক ভিডিও। ভিডিওতে থাকা নারীটি ওভিয়া নন। তাঁকে হেয় করার উদ্দেশে ভিডিওটি ওভিয়ার নামে ছড়ানো হচ্ছে। এ বিষয়ে এরইমধ্যে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী।
তামিল ও মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ওভিয়া। তাঁর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের খবরটি এখন ভারতজুড়ে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে ওভিয়ার ম্যানেজার নিউজ ১৮-কে বলেন, ‘এটা ডিপফেক ভিডিও। ওভিয়াকে হেয় করার উদ্দেশে অন্য কারও ভিডিওতে তাঁর চেহারা জুড়ে দেওয়া হয়েছে। যাঁরা করেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন অভিনেত্রী। পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে।’
ওভিয়ার ম্যানেজার আরও জানিয়েছেন, এটি যেহেতু স্পর্শকাতর বিষয়, ফলে এখনই অভিযুক্তের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করতে পারছেন না তাঁরা।
তবে কেরালার ত্রিশুর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে, সেখানে অভিযুক্ত হিসেবে উঠে এসেছে ওভিয়ার এক সময়ের বন্ধু তারিকের নাম।
তারিকের সঙ্গে এক সময় ভালো সম্পর্ক ছিল অভিনেত্রীর। তবে তাঁর অসৌজন্যমূলক ব্যবহারের কারণে তারিকের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওভিয়া। ক্ষিপ্ত হয়ে সে অন্য কারও অন্তরঙ্গ ভিডিওর সঙ্গে ওভিয়ার চেহারা জুড়ে দিয়ে অনলাইনে ছড়িয়ে দেয়।
ওভিয়া নামে পরিচিতি পেলেও তাঁর আসল নাম হেলেন নেলসন। মালয়ালম সিনেমা ‘কাঙ্গারু’ দিয়ে ২০০৭ সালে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দুই বছর পর ‘কালাভানি’ দিয়ে তামিল সিনেমায় অভিনয় শুরু করেন। এরপর থেকে দুই ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করতে থাকেন। তবে ওভিয়া ব্যাপকভাবে পরিচিতি পান ২০১৭ সালে ‘বিগ বস তামিল’ রিয়েলটি শোয়ের প্রথম সিজনে অংশ নিয়ে।

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী....
১২ ঘণ্টা আগে
প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ....
১২ ঘণ্টা আগে
দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা...
১৩ ঘণ্টা আগে
গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।
১৩ ঘণ্টা আগে